মকরসংক্রান্তিতে জেলবন্দি লালুকে 'দইচিঁড়ে' খাওয়াতে যা করলেন অনুগামীরা
মকর সংক্রান্তির উৎসব দেশজুড়ে পালিত হচ্ছে, আর এরই মধ্যে পশুখাদ্য় কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে আপাতত গারদের পিছনে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব।
মকর সংক্রান্তির উৎসব দেশজুড়ে পালিত হচ্ছে, আর এরই মধ্যে পশুখাদ্য় কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে আপাতত গারদের পিছনে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। দলীয় নেতার কম অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুগামীরা। উৎসবের আমেজে জেলবন্দি লালুকে তাই রীতি মেনে দই চিঁড়ে খাওয়াতে বিরসা মুণ্ডা জেলে পৌঁছে গেলেন তাঁর ভক্তরা।

গতবছরে, মকর সংক্রান্তির 'দইচিঁড়ে' খাওয়ার অনুষ্ঠান মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আরজেডি প্রধান লালুপ্রসাদকে। আর বছর ঘুরতেই ছবিটা অন্যরকম। একবছর পরের মকর সংক্রান্তিতে একজন জেলে আর আরেকজন রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রীর মসনদে। তবে সেই সমস্ত করুণ কাহিনিকে পেছনে ফেলে এবার, নেতা লালুকে দই চিঁড়ে খাওয়াতে জেলে পৌঁছে গেলেন তাঁর অনুগামীরা।
Ranchi: Supporters of Lalu Prasad Yadav arrive at Birsa Munda Jail with 'Dahi chuda' for the RJD chief. #MakarSankranti pic.twitter.com/w3Y9TRwimq
— ANI (@ANI) January 14, 2018
এর আগে, সিবিআই বিচারক শিবপাল সিং-কে লালুপ্রসাদ মামলা চলাকালীন আদালতে জানান, তিনি প্রতিবছর মকর সংক্রান্তিতে দই চিঁড়ে খেয়ে বড় করে উৎসব পালন করেন। সে কথার জবাবে বিচারক জানান, এবার তা জেলে আয়োজিত হবে। আর নেতা লালু প্রসাদ যতই গারদে থাকুন না কেন, তাঁর মকর সংক্রান্তিতে তাঁর উৎসবের মেজাজে যেন ভাঁটা না পড়ে, তার জন্য সর্বদা তৈরি তাঁর অনুগামীরা। এদিনও সেই ঘটনারই প্রমাণ মিলল।












Click it and Unblock the Notifications