আমির কাণ্ডের পর এবার 'অসহিষ্ণুতা' তর্কে মুখ খুললেন সানি লিওনি!
মুম্বই, ৭ ডিসেম্বর : ভারতে হয়তো এখন সবচেয়ে আলোচিত বিষয় 'অসহিষ্ণুতা'। কিছুদিন আগে এই প্রসঙ্গে মুখ খুলে চরম সমস্যায় পড়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। আমিরের পর এবার এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন অভিনেত্রী সানি লিওনি।
বলিউডে নিজের পা শক্ত করতে এসেছেন এই বিদেশীনি। পেশাগতভাবে প্রাক্তন এই নীলতারকাকে একাধিকবার হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে। তবুও তিনি যে ভারতকে ভালবাসেন তা জানিয়ে দিলেন স্পষ্ট করেই।

অসহিষ্ণুতা নিয়ে বলতে গিয়ে সানির দাবি, "এই অসহিষ্ণুতা শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত চটকদার তাই অনেকেই ব্যবহার করেন। আমার কথা বলতে হলে বলতে পারি, ভারত অত্যন্ত সুন্দর একটি দেশ। যদি এটা নিরাপদ না হতো তাহলে আমি এখানে কখনওই থাকতাম না।"
আমির খানের অসহিষ্ণুতা মন্তব্য বিতর্কিত হওয়া সত্ত্বেও এবিষয়ে মন্তব্য করতে পিছপা হননি সানি। আমিরের পক্ষ নিয়েই সানির বক্তব্য, "কখনও কখনও ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য অনেকের কথা ঘুরিয়ে পেঁচিয়ে ধরা হয়। এটা তো আমার সঙ্গে প্রতিমুহূর্তে হতে থাকে। আমি শুধু এইটুকুই বলতে চাই।"
এই সংক্রান্ত বিষয়ে আরও পড়ুন












Click it and Unblock the Notifications