'সানি লিওনি ভারত ছাড়ো', দাবি হিন্দু জনজাগৃতি সমিতির

শুধু ছবি বন্ধই নয়, ছবির 'নীল তারকা' সানিকে ভারতছাড়া করারও আর্জি জানিয়েছে এই সমিতি। ছবি প্রদর্শন যতক্ষণ না বন্ধ করা হবে, ততক্ষণ সিনেমা হলের বাইরে বিক্ষোভ করবেন বলেও হুমকি দিয়েছে সমিতি।
স্মারকলিপিতে বলা হয়েছে, এই ছবি ও ছবিক তারকা ভারতীয় সভ্যতা, মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এই ছবি সমাজে সাম্প্রদায়িক ও সামাজিকভাবে উত্তেজনা তৈরি করতে পারে। আর জন্য সিবিএফসিকেই দায়ী করেছেন তাঁরা। নীল তারকার এই ছবির শুরুতেই হিন্দু শাস্ত্রের ধার্মিক চালিশা বই দেখানো হয়েছে। সমিতির মূল বিরোধীতা এখানেই। এই ছবিতে ধার্মিক ছবিতে উল্লেখ থাকায় হিন্দু মর্যাদা ও ঐতিহ্যের অপমান করা হয়েছে বলে জানিয়েছে এই সমিতি।
হিন্দু জনজাগৃতি সমিতির তরফে জানানো হয়েছে, নীল ছবির জনপ্রিয় তারকা সানি লিয়ন এই ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিতে ভগবান হনুমানের ব্যবহার করা হয়েছে। হনুমান ভারতীয় সমাজে উপাস্য, তার ব্যবহার করে তাঁকে হেয় করা হয়েছে। একইসঙ্গে হনুমানভক্তদের আবেগকে আঘাত করা হয়েছে।
সানি লিয়নির প্রভাবও ভারতীয় সমাজে ভয়ঙ্কর হতে পারে বলেও জানিয়েছে সমিতি। তরুণ প্রজন্মের মধ্য়ে সানির প্রভাব ক্রমে বাড়ছে, যৌন কামনা চরিতার্থ করতে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়ে ভুল পথে চালিত করছে। পাশ্চাত্যের ঐতিহ্য গ্রহণ করার ক্ষেত্রে প্রভাব ফেলছে। তাই শীঘ্রই ভারত থেকে বের করে বিদেশেই সানিকে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে সমিতি।
সমাজের মানবিকতা তলানিতে এসে ঠেকেছে। ধর্ষণ, অ্যাসিড আক্রমণ, মহিলাদের যৌন হেনস্থার মতো বিষয়গুলি বৃদ্ধি পেয়েছে। তারই মাঝে এধরণের অশ্লীল ও বিকৃত ছবির প্রদর্শন সমাজের এই ধরণের অপরাধ প্রবণতা বাড়িয়ে দেবে বলেই মনে করছে এই সমিতি।
ছবিতে যে রূপে সানিকে দেখা গিয়েছে তারও কড়া সমালোচনা করেছে এই সমিতি। বলা হয়েছে ভারতীয় মর্যাদার সমস্ত গন্ডি পেরিয়ে গিয়েছেন সানি। তাই তাকে দেশ ছাড়া করা হোক। এই ছবি সেন্সর বোর্ড কী করে পাশ করল তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে স্মারকলিপিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications