ওযুধের মাত্রাতিরিক্ত সেবনে মৃত্যু হতে পারে সুনন্দার, জানালেন চিকিৎসকরা

সুনন্দার রক্তে অ্যালপ্রোজাম ওযুধের সন্ধান মিলেছে
চিকিৎসকরা জানিয়েছেন, সুনন্দার রক্তে অ্যালকোহলের সন্ধান মেলেনি। বরং অ্যালপ্রোজামের সন্ধান মিলেছে। যা ওষুধের মাত্রাতিরিক্ত সেবনের দিকেই ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর অনুযায়ী,সুনন্দার শরীরে যে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছিল, তার সঙ্গে সম্ভবত সুনন্দার মৃত্যুর কোনও সম্পর্ক নেই।
সুনন্দা রহস্যমৃত্যু কাণ্ডে ইতিমধ্যেই সুনন্দার স্বামী তথা, কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফরেন্সিক তথ্য হিসাবে সুনন্দার আই-প্যাড ও আই-ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মেজিস্ট্রেটের সামনে শশীর বয়ান রবিবার রেকর্ড করা হয়েছে। আজ, শশী সুনন্দার অস্থি বিসর্জনের জন্য হায়দ্রাবাদে রওনা হচ্ছেন।












Click it and Unblock the Notifications