তাপপ্রবাহের আগ্রাসী দাপটে এবছরের গরম আরও অস্বস্তি দিতে পারে, এপ্রিল-জুন নিয়ে আইএমডির বড় বার্তা
তাপপ্রবাহের আগ্রাসী দাপটে এবছরের গরম আরও অস্বস্তি দিতে পারে, এপ্রিল-জুন নিয়ে আইএমডির বড় বার্তা
গরমের রেশ শুরু হতেই অস্বস্তির আবহ দেশের বহু প্রান্তে। উত্তর থেকে দক্ষিণ ভারতের বহু জায়গায় টানা তাপপ্রবাহের পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর । তবে আবহাওয়া ঘিরে এখন যা পরিস্থিতি তার থেকেও বেশি অস্বস্তিকর পরিস্থিতি আসছে এপ্রিল থেকে জুনে।

ভোটমুখী রাজ্যে টানা তাপপ্রবাহ
জানা গিয়েছে, আগামী ৪ দিনে তামিলনাড়ুর মতো ভোটমুখী রাজ্যে টানা তাপপ্রবাহ চলবে। তামিলনাড়ুর বিক্ষিপ্ত জায়গায় এমন তাপপ্রবাহ চলবে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মীনাবক্কমে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে চলে যাবে বলে খবর।

তাপপ্রবাহের দাপট ভারতের কোন কোন এলাকায়?
তাপপ্রবাহের জেরে ভারতের পূর্ব, মধ্য, উত্তর পূর্ব এলাকায় প্রবল দাবদাহের দাপট শুরু হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আইএমডির দাবি, গত ১০ বছরে দেখা গিয়েছে, এপ্রিল মাস থেকে ভারতে তাপপ্রবাহ শুরু হয়। অথচ তা শুরু হওয়ার কথা মে মাসে। এমন পরিস্থিতিতে এবারের গরম আরও অসহ্য হতে পারে বলে আশঙ্কা।

কেন বাড়ছে গরম?
আইএমডি জানাচ্ছে মার্চ মাসেও প্রবল গরমের দাপট দেখা যেতে শুরু করেছে। যা বৃষ্টিহীনতার জেরে ঘটে যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় রোদের তেজ বাড়ছে। যার জেরে এই বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা।

কোথায় কোথায় দিনের তাপমাত্রা বাড়তে পারে?
আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী ,উত্তর, উত্তর-পশ্চিম, পূর্ব ও পূর্ব মধ্য ভারতে তাপমাত্রার দাপট দিনের বেলায় একটু বাড়তে পারে। এদিকে , পূর্ব মধ্য ডিভিশনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ রয়েছে ঝাড়খন্ড, ছত্তিশগড়, ওড়িশা। রাতে দিকে ন্যূনতম (স্বাভাবিক) তাপমাত্রা বাড়তে পারে কর্ণাটক থেকে গোয়া উপকূলবর্তী রাজ্যে। এদিকে এমন এক পরিস্থিতিতে ৪০ ডিগ্রি তাপমাত্রা মার্চেই পার করে গিয়েছে বহু রাজ্য। ফলে এপ্রিল থেকে গরমের কোন পরিস্থিতি গোটা দেশে দেখা দেয় , সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications