দেওঘরে ভাড়াবাড়িতে থাকা দম্পতির রহস্য মৃত্যু! উদ্ধার দম্পতির দেহ
ঝাড়খণ্ডের দেওঘরের বেলাবাগান কালিবাড়ি এলাকায় বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার হলো এক দম্পতির মৃতদেহ। জানা গেছে তাঁরা ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ আধিকারিকরা এই মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম রবি শর্মা (৩০) এবং লাভলি শর্মা (২৪)। প্রায় এক বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে ছেলেটির নাম রবি শর্মা, বয়স ৩০ এবং মেয়েটির নাম লাভলি শর্মা, বয়স ২৪। এক বছর আগেই তাঁদের বিয়ে হয়েছিল। বাড়িওয়ালার পাশাপাশি প্রতিবেশীরাও এই বিষয়টি পুলিশকে জানালে, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে দু'টি মৃতদেহ উদ্ধার করে।
সূত্র অনুসারে জানা গিয়েছে, লাভলি শর্মার বাড়ি দেওঘরের কালীখেরা এলাকায় এবং রবি শর্মা বিহারের সিওয়ান জেলার বাসিন্দা। জানা গিয়েছে, আগে গুয়াহাটিতে কাজ করতেন রবি শর্মা। তবে সেখানে তিনি কী কাজ করতেন তা এখনও জানা যায়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবি শর্মা এবং লাভলি শর্মার দেহ মেঝেতে পড়েছিল।
প্রাথমিক পর্যবেক্ষনে তাঁদের ধারণা, প্রথমে লাভলিকে খুন করেছেন রবি আর তারপরেই নিজে আত্মঘাতী হয়েছেন রবি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণটা ঠিক কী তা জানা যাবে। ফরেন্সিক বিভাগের লোকজনও ওই ঘর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।
স্থানীয় সূত্রে খবর রবি এবং লাভলির মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। মাস কয়েক আগেও লাভলির পরিবার রবি শর্মার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিল। এর পরে তাঁদের কাউন্সেলিং করা হয়। কোনোরকম ঝগড়া না করে একসঙ্গে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তাঁরা। তার পরেও তাঁদের ঝামেলা মেটেনি। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, ঘটনা ঘটার আগের দিনও ওই দম্পতির মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।












Click it and Unblock the Notifications