Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুলিশ সেনার যৌথ অভিযানেই সাফল্য, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৬ মাওবাদীর

পুলিশ সেনার যৌথ অভিযানেই সাফল্য, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৬ মাওবাদীর

মাও দমনে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনা। এদিকে সাম্প্রতিক ইতিহাসে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে মওবাদী সহ একাধিক উগ্রপন্থী দলের বরাবরই অবাধ বিচরণ দেখতে পাওয়া গিয়েছে এই দলিত অধ্যুষিত রাজ্যে। রিবিবার এই রাজ্যেই সিআরপিএফ-র কাছে আত্মসমর্পণ করল ৬ মাওবাদী। এদের মধ্যে ৪ জনের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও নগদ অর্থও পাওয়া গিয়েছে।

পুলিশ সেনার যৌথ অভিযানেই সাফল্য

পুলিশ সেনার যৌথ অভিযানেই সাফল্য

সেনা সূত্রে খবর এদিন ছত্তিশগড়ের নকশাল-প্রভাবিত দান্তেওয়াড়া জেলায় সেনার কাছে আত্মসমর্পণ করে এই নকশালপন্থীরা। এদিকে এই উগ্রবাদীদের খোঁজে বেশ কয়েকদিন ধরেই একযোগে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও সেনা। এমনকি যে ৬ জন আত্মসমর্পণ করেছে তাদের ৪ জনের উপর জারিও হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। এমনি এদের খোঁজ দিতে পারলে নগদ পুরস্কারের ঘোষণাও করেছিল সরকার।

কোন এলাকায় কাজ করত দলটি

কোন এলাকায় কাজ করত দলটি

সেনা সূত্রে আরও খবর এই আত্মসমর্পণকারী মাওবাদী দলটি মূলত বারসুর এলাকায় সক্রিয় ছিল। এদিকে মাও দমনে কিছুদিন আগেই পুনর্বাসন অভিযান 'লোন ভারাতু' চালু করে সরকার। আর তাতেই ধীরে ধীরে আসতে শুরু করে সাফল্য। এদিকে এই ঘটনাকে পুলিশ ও সেনার বড় সাফল্য বলেই উল্লেখ করেছেন
দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব।

আত্মসমর্পণকারী মাওবাদীদের তালিকায় করা রয়েছেন

আত্মসমর্পণকারী মাওবাদীদের তালিকায় করা রয়েছেন

এদিকে আত্মসমর্পণকারী মাওবাদীদের তালিকায় রয়েছেন মুন্না পদ্মী, পান্দ্রু পদ্মী, রন্ডা ভেকো, সোনাকু আলামি। এই চারজনের উপরেই জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। এর আগে এই দলটিই সেনা ও পুলিশের উপর একাধিকবার হামলা চালায় বলেও জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয় এলাকায় একাধিক লুটপাটেরও অভিযোগ রয়েছে এই দলটির বিরুদ্ধে। এদিকে এদের খোঁজ দিতে পারলে মাথা পিছু ১০ হাজার টাকা করে পুরস্কারের গ্যশনা করেছিল ছত্তিশগড় সরকার।

গত বছর থেকেই আসতে শুরু করে সাফল্য

গত বছর থেকেই আসতে শুরু করে সাফল্য

অন্যদিকে আত্মসমর্পণকারী দলটির মধ্যে অন্য দুই সদস্য হিসেবে নাম রয়েছে আয়ুথু নেতাম (৩০) এবং রাজু ওরফে মাতা নেতামের (২৮)। এই দুজনের বিরুদ্ধেও বিভিন্ন এলাকায় মাওবাদী পোস্টার ও ব্যানার লাগানোর অভিযোগ ছিল। ছয়জন মাওবাদীই জেলার বারসুর থানা এলাকার বাসিন্দা এবং মাওবাদীদের সক্রিয় সদস্য হিসেবে কাজ করত। এদিকে দান্তেওয়াড়ায় 'লোন ভারাতু' ক্যাম্পেইনের অংশ হিসাবে এখনও পর্যন্ত মোট ৪৩৭ জন নকশালী আত্মসমর্পণ করেছে বলে জানা যাচ্ছে। গত বছর জুনে চালু হয়েছিল এই নতুন মাও দমনকারী প্রোগ্রাম।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+