গুলিতে খুন CPIM রাজ্য কমিটির জনপ্রিয় নেতা! তদন্তে সিট গঠন রাজ্য সরকারের

বুধবার সন্ধেয় অজ্ঞাত পরিচয়ের আততায়ীররা সিপিআইএম (CPIM)-এর রাজ্য কমিটির নেতা (leader) সুভাষ মুন্ডাকে গুলি করে হত্যা (Murder) করে। ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচির। রাত সাতটা থেকে আটটার মধ্যে দলীয় অফিসে ঢুকে আততায়ীরা তাঁকে হত্যা করে। যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরে পুলিশ দাবি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাজ্যের আইজি অপারেশনস জানান, এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। যে কারণে আইনশৃঙ্খলার সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী সেখানে পাঠানো হয়েছে। পুলিশ এব্যাপারে ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

 CPIM

আইজি আরও জানিয়েছেন জনগণের কাছে আইনশৃঙ্খলাকে হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দোষীদের ধরতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একটি বিশেষ দল গঠন করার কথা বলেছেন। পরে রাঁচি গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। সেখানে ডিওয়াইএসপি হেড কোয়ার্টার্স এবং ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরা থাকছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছেন, সিপিআইএম নেতা সুভাষ মুন্ডা যখন দালাদালি চকের দলীয় অফিসে ছিলেন, সেই সময় একাধিক মোটরবাইকে দুশষ্কৃতীরা আসে এবং সব মিলিয়ে সাতটি গুলি করে তাঁকে লক্ষ্য করে। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দলের এক নেতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠক হওয়ার কথা ছিল, সেখানে সুভাষ মুণ্ডার থাকার কথা ছিল।

 CPIM

নিজের নির্বাচনী এলাকায় সুভাষ মুণ্ডা জনপ্রিয় ছিলেন যুব নেতা হিসেবে। তিনি হাতিয়া আসন থেকে দুবার বিধানসভায় এবং মান্দার আসন থেকে একবার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+