Earthquake In Delhi: দিল্লি সহ উত্তরভারত জুড়ে প্রবল কম্পন, কেঁপে উঠল কলকাতাও

Earthquake In Delhi: ফের প্রবল কম্পন অনুভূত হল দিল্লিতে। কয়েকদিন আগে পরপর কম্পনে আতঙ্ক ছড়িয়েছিল রাজধানীর বুকে। আর শুক্রবার রাতে ফিরল সেই আতঙ্ক। রাত ১১ টার পর আচমকাই কেঁপে ওঠে দিল্লির বিস্তীর্ণ অংশ।

শুধু রাজধানী নয়, উত্ততপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড এবং হরিয়ানা সহ দেশের অনেক জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত (Earthquake In Delhi) হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলাতেও সাধারণ মানুষ কম্পন অনুভব করতে পেরেছেন বলে জানা গিয়েছে।

Earthquake In Delhi:

আর এই কম্পনের পরেই অনেকেই আতঙ্কে বাইরে বেরিয়ে পড়েন। ইতিমধ্যে সেই ভিডিও সামনে এসেছে। যেখানে সাধারণ মানুষের একেবারে চোখেমুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নেপালের বীরেন্দ্রনগরই এই ভূমিকম্পের (Earthquake In Delhi) উৎসস্থল। ইউরোপিয়ান-মে়ডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪।

কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার। ভূমিকম্পের (Earthquake In Delhi) উৎসস্থল লখনউ থেকে মাত্র ২৫৩ কিলোমটার দূরে অবস্থিত। তাই উত্তর ভারতে বেশ ভালই প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নিয়ে গত এক মাসের মধ্যে মোট তিনবার ভূমিকম্প হল নেপালে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

নয়ডার বাসিন্দা তুষার জানিয়েছেন, এদিন সন্ধ্যায় নিজের ঘরে শুয়েছিলেন তিনি। হঠাৎই অনুভব করেন, যেন মাথাটা ঘুরছে। এরপরই টিভি টা অন করেন তিনি। জানতে পারেন ভূমিকম্প হয়েছে। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন ও দেখেন ততক্ষণে তাঁর প্রতিবেশীরাও বাইরে বেরিয়ে পড়েছে।

শুধু দিল্লি নয়, একই ছবি দেখা যায় বিহারে। সেখানেই রাস্তায় ঘোরাফেরা করছেন সাধারণ মানুষ। আবহাওয়াবিদ সুজিত করে জানিয়েছেন, ইন্দোনেশিয়ান প্লেট যতক্ষণ না স্থিতাবস্থায় আসছে, ততক্ষণ পর্যন্ত এমন ভূমিকম্প বারবার হতে থাকবে। নেপাল যে আবার কাঁপবে সে ব্যাপারেও আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। মারাত্মক এই কম্পনের প্রবণতা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোতে থাকবে বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+