১৮-র নীচে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি! তিনটি পৃথক বয়সের জন্য আলাদা নিয়ম, কী পরিকল্পনা কেন্দ্রের?
শিশু এবং কিশোরদের উপর সমাজ মাধ্যমের প্রভাব নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। মনোবিদদের মতে, সমাজ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার পড়াশোনায় মনোযোগ কমানো থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। আর এরকম পরিস্থিতিতে সরাসরি নিষেধাজ্ঞা নয়, বরং বয়সভিত্তিক নিয়ন্ত্রণের পথেই এগোতে চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ১৮ বছরের নিচে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের জন্য আলাদা নিয়ম তৈরি করার পরিকল্পনা করছে সরকার। এই বিষয়ে একটি নতুন আইনও আনা হতে পারে। যে আইন সংসদের আসন্ন অধিবেশনে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে যে, শিশুদের জন্য তিনটি বয়সভিত্তিক বিভাগ বিবেচনায় রাখা হচ্ছে। ৮ থেকে ১২ বছর, ১২ থেকে ১৬ বছর এবং ১৬ থেকে ১৮ বছর। প্রত্যেকটি বয়সের জন্য সমাজ মাধ্যম ব্যবহারের নিয়ম আলাদা হতে পারে। এইসংগে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাজ মাধ্যম ব্যবহার, রাতের বেলা লগ-ইন বন্ধ রাখা এবং অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার বিষয়টিকেও ভাবা হচ্ছে।
ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশও শিশুদের সমাজ মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে। যেমন অস্ট্রেলিয়া কঠোর আইন চালু করেছে এবং ইন্দোনেশিয়া ১৬ বছরের নিচে কিছু সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করার নিষেধাজ্ঞা আনার কথা ভাবছে। পাশাপাশি ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron) ভারতকে ১৫ বছরের নিচে যমজ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সীমা আনার পরামর্শও দিয়েছেন।
তবে প্রযুক্তি সংস্থাগুলির মতে, রাজ্যভেদে যদি আলাদা আলাদা নিয়মহয় তাহলে তা কার্যকর করা কঠিন হয়ে পড়বে। তাই কেন্দ্রীয় স্তরে একই রকম আইনই বেশি কার্যকর হতে পারে। অন্যদিকে আবার ডিজিটাল অধিকার সংগঠনগুলির দাবি যে, সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয় বরং, নিরাপত্তা এবং সচেতনতার মধ্যেই সমস্যার সমাধান খোঁজা উচিত।












Click it and Unblock the Notifications