অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবারের নমাজে কড়া নিরাপত্তা, ১৪৪ ধারা জারি কানপুর শহরে
অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবারের নমাজে কড়া নিরাপত্তা, ১৪৪ ধারা জারি কানপুর শহরে
ইসলামের হজরত মহম্মদকে নিয়ে মন্তব্য করার জেরে গত শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কানপুর। ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজনও। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও এই শুক্রবার, ১০ জুন কানপুর শহরে শুক্রবারের নমাজকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। শুধু তাই নয়, ১৪৪ ধারাও জারি করা হয়েছে। ১৪৪ ধারা হল চারজনের বেশি কেউ জমায়েত হতে পারবে না।

মোতায়েন একাধিক সশস্ত্র বাহিনী
নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখে প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (প্যাক), র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) ও কুইক রেসপন্স টিমের কর্মীদের মোতায়েন করা হয়েছে মুসলিম-অধ্যুষিত এলাকায়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কানপুরের জেলা ম্যাজিস্ট্রেট বিশাক জি আয়ার এবং পুলিশ কমিশনার বিজয় সিং মীনাও মুসলিম ধর্মগুরু এবং হিন্দু পুরোহিতদের আস্থায় নেওয়ার জন্য ধর্মীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন।

গত শুক্রবার অশান্তি বাড়ে কানপুরে
বর্তমানে বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপূর শর্মার হজরত মহম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য গত সপ্তাহে কানপুরের একাংশে শুক্রবারের নমাজের পর অশান্তির সৃষ্টি করে, যেখানে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ দুই গোষ্ঠীর মধ্যে দোকানপাট বন্ধ করা নিয়ে সংঘর্ষের সূচনা হয়। ধর্মগুরু এবং পুরোহিতদের তাদের নিজ নিজ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখতে রাজি করাতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে
জানা গিয়েছে যে শুক্রবারের নমাজের সময় বহুতলগুলির ছাদ থেকে পুলিশ কর্মীরা নজর রাখবে এবং সমস্ত অধস্তন এবং স্টেশন প্রধানদের সার্বক্ষণিক টহল নিশ্চিত করতে এবং তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশের কড়া নজরদারি
জেলা পুলিশ প্রধান জানিয়েছেন যে সংবেদনশীল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও পুলিশ ড্রোন ক্যামেরার মাধ্যমে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ। তিনি এও জানিয়েছেন যে গত সপ্তাহে ইয়াতিম খানা ও প্যারেড এলাকায় যেখানে আতঙ্ক ছড়িয়েছিল সেই সব হিংসাত্মক-এলাকায় রুট মার্চ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হিংসাকে উসকে দেওয়ার সম্ভাবনা রয়েছে এমন গুজবের প্রতিক্রিয়া জানিয়ে আইন হাতে না নেওয়ার জন্য পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছে। গুজব ছড়ানো এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications