কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানাকে এনকাউন্টারে খতম করল UP পুলিশের STF
ফের উত্তরপ্রদেশের বুকে এনকাউন্টার। কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানাকে এনকাউন্টারে খতম করল উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ। গত কয়েকদিন আগেই পুলিশের সামনেই একেবারে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে খুন করা হয় কুখ্যাত মাফিয়া আতিক আহমেদকে। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
আর এর মধ্যেই ফের একটি এনকাউন্টারের ঘটনা। কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানাকে নিকেশ করা হল। মীরঠে এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অনিল দুজানা গ্রেটর নয়ডার বাসিন্দা।

কুখ্যাত এই গ্যাংস্টারকে ঘিরে এলাকাতে একটা আতঙ্কের পরিবেশ ছিল। শুধু তাই নয়, দিল্লি-এনসিআর জুড়ে অনিল ধীরে ধীরে তাঁর সাম্রাজ্য তৈরি করেছিল বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, ৬০ টিরও বেশি অপরাধমূলক মামলা ছিল কুখ্যাত এই গ্যাংস্টারের বিরুদ্ধে। এমনকি দীর্ঘদিন ধরে কুখ্যাত ওই গ্যাংস্টারের খোঁজ চালাচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশ।
২০১২ সালে অনিল দুজানা জেলে গিয়েছিলেন। এরপর যদিও ২০২১ সালে ছাড় পান। কিন্তু দীর্ঘদিন জেলে থাকা সত্ত্বেও অপরাধ থেকে সরে যাননি অনিল। বরং জেল থেকে বেরিয়েই অপরাধের সাম্রাজ্য আরও বিস্তার করার কাজে সে নেমে পড়ে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এমন্মকি একাধিক ধারায় অনিলের বিরুদ্ধে মামলাও রুজু হয়। তবে এদিন উত্তরপ্রদেশ এসটিএফের কাছে গোপন সুত্রে বেশ কিছু তথ্য সামনে আসে। তাঁরা জানতে পারেন যে, অনিল মীরঠের একটি গ্রামে আসছে। আর এরপরেই গোটা এলাকা ঘিরে ফেলে এসটিএফের জওয়ানরা। আর তা নাকি অনিলের নজরে পড়তেই জওয়ানদের লক্ষ্য করে গুলি ছড়তে সে শুরু করে দেয় বলে অভিযোগ।
পালটা জবাব দেয় উত্তরপ্রদেশ পুলিশও। দুপক্ষের গোলাগুলিতে অনিলের মৃত্যু হয় বলে দাবি পুলিশের।
Uttar Pradesh | Gangster Anil Dujana killed in an encounter with UP STF in Meerut. https://t.co/e1YVnwwVFS pic.twitter.com/UoMoj76zB7
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 4, 2023
এই ঘটনার পরেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, মাফিয়া নিয়ে বারবার বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখগ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি আজও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে যে চরম পরিণতি হবে। এমনকি হুইল চেয়ারে বসে বাড়ি ফিরতে হবে বলেও হুঁশিয়ারি তাঁর।

শুধু তাই নয়, সরকার মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, একসময় উত্তরপ্রদেশে দুষ্কৃতীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াত। আর আজ তারাই প্রাণভিক্ষা করছে। তবে যোগী আদিত্যনাথের এহেন নীতি প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে।












Click it and Unblock the Notifications