বড় ধাক্কা নীতীশ কুমারের! জাতভিত্তিক সমীক্ষায় স্থগিতাদেশ দিল পাটনা হাইকোর্ট
বিহারে জাতভিত্তিক সমীক্ষায় স্থগিতাদেশ দিল পাটনা হাইকোর্ট। আগামী ৩ জুলাই ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। এহেন নির্দেশ নীতীশ কুমার সরকারের কাছে বড় ধাক্কা। পাটনা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
শুনানি শেষে আজ হাইকোর্টে রাজ্যের এহেন সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি এহেন সিদ্ধান্ত নেওয়ার জন্যে নিন্দাও করে আদালত। অবিলম্বে এই সমীক্ষা বন্ধ করার কথাও জানায় হাইকোর্ট। এর আগে জাতভিত্তিক সমীক্ষা নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয়।

যদিও সেই মামলায় শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগে নীতীশ কুমার সরকার বিহারে জাতভিত্তিক সমীক্ষার নির্দেশ দেয়। যদিও নীতীশ সরকার ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী এবং ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে বিহার বিধানসভা এবং বিধানসভা পরিষদে এহেন সমীক্ষার প্রস্তাব পাস করে।
যদিও জানুয়ারি মাসের ২০২৩ সাল থেকে এই সমীক্ষা শুরু হয়েছিল। তবে বিহার সরকার জাতভিত্তিক সমীক্ষা করার ক্ষেত্রে পরিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। হাইকোর্টের নির্দেশ সামনে আসার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন তেজস্বী।
তাঁর দাবি, রাজ্যের প্রত্যেক মানুষের কাছে যাতে সুবিধা পৌঁছয় সেজন্যে এই সমীক্ষা চালানো হচ্ছে। আর সেই প্রচেষ্টা জারি থাকবে বলে জানিয়েছেন তেজস্বী। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সমীক্ষা মানুষের ভালোর জন্যেই করা হচ্ছে। আর এই সমস্ত বিষয়ের উপর আগামিদিনে সরকার আরও জনকল্যাণ নীতি নিয়ে আসবে বলে জানিয়েছেন নীতীশ কুমার।

তবে সমীক্ষায় ত্রুটি নিয়ে নীতীশ সরকারকে একহাত নিয়েছে বিজেপি। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি কে বিনোদ চন্দন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের বেঞ্চ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, সমীক্ষায় যে তথ্য এখনও পর্যন্ত সংগ্রহ করা হয়েছে তা সংরক্ষা করতে হবে।
এমনকি কারোর সঙ্গে তা আদানপ্রদান করা যাবে না বলেও জানান শীর্ষ আদালত। তবে সমীক্ষায় ত্রুটি আছে বলে মনে করেছে পাটনা হাইকোর্ট। আর সেই কারণেই বিহার সরকারকে ভতসনাও করে আদালত।












Click it and Unblock the Notifications