মুম্বইয়ের ফুটপাতে চড়ে ঘুমন্তদের পিষে দিল লাগামহীন মার্সেডিজ, আহত ৫

মুম্বই, ২২ জানুয়ারি : ফের রাতের মুম্বইয়ে ফুটপাতে চড়ে ৫ জন পিষে দিল লাগামছাড়া মার্সেডিজ গাড়ি। ৫ জনেরই অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়ির মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। [(টুইট) '২০০২-এ চালকহীন গাড়িতে ছিলেন সলমন', সোস্যাল মিডিয়ায় উপচে পড়া বিদ্রুপ-কটাক্ষ]

মসজিদ বুন্দের এলাকায় রাত সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। সাদা রংয়ের একটি মার্সিডিজ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের উপর উঠে যায়। তারপর একটি টয়োটা গাড়িকে ধাক্কা মারে। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর যদিও মহারাষ্ট্রের নয়। গাড়িটির নম্বর প্লেট অনুযায়ী গাড়িটি ঝাড়খণ্ডের। [২০০২ সালের 'হিট অ্যান্ড রান' মামলায় ফের বিপদে সলমন খান!]

মুম্বইয়ের ফুটপাতে চড়ে ঘুমন্তদের পিষে দিল লাগামহীন মার্সেডিজ, আহত ৫

ঘটনার পরই পালিয়ে যায় মার্সিডিজ গাড়ির চালক। পরে অবশ্য চালককে গ্রেফতার করে পুলিশ। সিনিয়র পুলিশ অফিসার অশোক দুধে জানিয়েছেন, "তদন্ত এখওনও চলছেয আমরা এখনও বুঝতে পারছি না টয়োটা গাড়িটির মধ্যে কতজন লোক ছিল। তদন্ত আরও গভীরে না গেলে তা বলা সম্ভব নয়।" [রেড রোড গাড়ি চাপা কাণ্ড : কোন পথে এবার এগোতে পারে তদন্ত?]

পায়ধনি থানায় এই দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে। তবে এখনও গাড়ির মালিকের খোঁজ মেলেনি। গাড়ির মালিকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+