মোদীর হাত ধরেই হাওড়া থেকে দিল্লি ছুটবে Vande Bharat Sleeper? জোর জল্পনা

Vande Bharat Sleeper: ভারতীয় রেলে গতি এনেছে বন্দে ভারত! দেশের একাধিক রাজ্যের উপর দিয়ে ছুটছে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেন। লোকসভা নির্বাচনের আগে দেশের আরও কয়েকটি রুটে ছুটতে পারে এই ট্রেন। ভারতীয় রেল ট্র্যাকে দেখা মিলতে পারে বন্দে ভারত স্লিপারের।

চেন্নাইয়ের রেল ফ্যাক্টারিতে তৈরি হচ্ছে স্লিপার ভার্সন। আগামী লোকসভা নির্বাচনের আগেই এই ট্রেনের (Vande Bharat Sleeper) উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)।

Vande Bharat Sleeper

Vande Bharat Sleeper:কোন রুটে ছুটবে

বন্দে ভারতের মতোই স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper) একেবারে শতাধিকেরও বেশি গতিতে ছুটবে। রাতেই দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সফর করা সম্ভব হবে এই ট্রেনে। তবে কোন রুটে এই ট্রেন ছুটবে তা এখনও জানা যায়নি। তবে বেশ কয়েকটি রুটের নাম সামনে আসছে।

সেই তালিকায় মুম্বই-দিল্লি কিংবা কলকাতা- দিল্লির নামও আছে। বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া-দিল্লি রুটে নয়া বন্দে ভারত স্লিপার চালাতে পারে রেল। আর তা লোকসভা নির্বাচনের আগেই চালু হতে পারে বলেও খবর।

Vande Bharat Sleeper: কী বলছে রেল?

যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এমনকী রেলের কোনও আধিকরিক এই বিষয়ে মন্তব্য করতে চায়নি। তবে হাওড়া থেকে ইতিমধ্যে একাধিক বন্দে ভারতের পরিষেবা (Vande Bharat Sleeper) চলছে। তার মধ্যে যেমন হাওড়া-পুরী, হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পাটনা এবং হাওড়া-রাঁচি এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে চলছে এই ট্রেন। দিল্লি রুটেও বন্দে ভারতের স্লিপার ভার্সন চালু হলে যাত্রীদের উপকার হবে। রাজধানী যাত্রা আরও সহজ হবে বলেও মনে করা হচ্ছে।

Vande Bharat Sleeper: বিমানের মতো সুবিধা

বন্দে ভারতের নিরাপত্তা এবং যাত্রী সাছন্দ্য অন্যান্য ট্রেনের থেকে অনেক বেশি। চেয়ারের জায়গায় এবার এই ট্রেনে শুয়ে যেতে পারবেন। আরামের কথা মাথায় রেখে আসন অনেক নরম রাখা হয়েছে। থাকবে অতিরিক্ত কুশন। উপরের বার্থে ওঠার জন্য থাকবে উন্নত মানের সিঁড়ি, যাতে সহজেই উপরে ওঠা যায়। ভিতরের সজ্জাও হবে আগের থেকে বেশি দৃষ্টিনন্দন।

ক্রিম, হলুদ ও কাঠের রঙ মিলিয়ে সেই অন্দরসজ্জা হবে যাত্রীদের বেশ পছন্দের। আলোতে লাগানো থাকবে সেন্সর অর্থাৎ আলোর তলা দিয়ে গেলে সেগুলি জ্বলে উঠবে। উন্নত মানের বেসিন, উন্নত আলো থাকবে কোচে। শুধু ভিতরের নয়, বাইরের চেহারাও হবে নজর কাড়ার মতো। বাইরে থাকবে অটোমেটিক দরজা। বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য থাকবে আলাদা রকমের টয়লেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+