বিশেষ পুজোর মাধ্যমে শুরু নতুন সংসদ ভবনে পথ চলা, ইতিহাসের সাক্ষী দেশ

নয়া সংসদ ভবন পাচ্ছে দেশ। সংসদীয় ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা হচ্ছে আজ রবিবার। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে দেশে। ইতিমধ্যে অতিথিরা আসতে চলেছে এক এক করে।

গোটা সংসদ চত্বর ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে সংসদ চত্বরে। ইতিমধ্যে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ পুজোর মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। গান্ধীমুর্তির পাদদেশে শুরু হয় পুজো। বিশেষ পুজোতে মোদীর সঙ্গে রয়েছেন ওম বিড়লা।

বিশেষ পুজোর মাধ্যমে নতুন সংসদ ভবনে পথ চলা শুরু

এরপর সাড়ে ৮ টা নাগাদ সঙ্গল প্রতিষ্ঠা হবে। এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন স্পিকার ওম বিড়লা।

তবে নয়া সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে আমন্ত্রিত নন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে উদ্বোধনের আগে থেকে একটা বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে উদ্বোধনে আমন্ত্রণ না করার জন্যে কংগ্রেস, তৃণমূল সহ অন্তত ১৩ টি দল অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে আগেই। সেই মতো কেউ উপস্থিত নন অনুষ্ঠানে।

যদিও নয়া সংসদ ভবন একটা আবেগ। সেই জন্যে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে একাধিক দল ইতিমধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তবে নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী সর্বানন্দ সর্বেয়াল জানিয়েছেন, আজ ভারতের একটা ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রীর হাত ধরে নয়া সংসদ ভবন পাচ্ছে দেশ।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডিব্য জানিয়েছেন, বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র নতুন সংসদ ভবন পাচ্ছে। এটা আমাদের কাছে অবশ্যই গর্বের মুহূর্ত বলছেন কেন্দ্রীয়মন্ত্রীরা।

বলে রাখা প্রয়োজন, সেঙ্গোল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন তামিলনাড়ুর ২০ জন মঠ প্রধান। নতুন সংসদ ভবন উদ্বোধনের আগে সেঙ্গোল হস্তান্তর করা হয়।

চেন্নাই থেকে দিল্লিতে আসা মঠ প্রধানরা শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে সেঙ্গোল হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী সন্ধ্যায় তাঁর বাসভবনে মঠ প্রধানদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের আশীর্বাদ নেন।

অন্যদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধন স্মরণীয় করে রাখতে আগামী ২৮ মে নতুন ৭৫ টাকার কয়েন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+