Rahul Gandhi: মানহানির মামলায় বিরাট স্বস্তি রাহুলের, জামিন দিল বেঙ্গালুরুর আদালত
মানহানির মামলায় রাহুল গান্ধীর বিরাট স্বস্তি রাহুলের. বিজেপির দায়ের করা মানহানির মামলায় বেঙ্গালুরুর বিশেষ আদালত রাহুল গান্ধীকে জামিন দিয়েছে। বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগ থেকে এই মামলার সূত্রপাত।বেঙ্গালুরুর আদালতে শুক্রবার এই মামলার শুনানি ছিল । বিজেপির কর্নাটক শাখার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছিল। আজ আদালতে হাজিরাও দেন রাহুল গান্ধী।
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন রাহুল। মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ জুলাই দিন ধার্য করা হয়েছে। ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেছিলেন, সরকারি কাজের জন্য নাকি সেই সময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার নাকি ৪০ শতাংশ কমিশন নিত। তাঁর এমন দাবির বিরুদ্ধেই আদালতে গেলেন কর্নাটকে বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।

এর আগে ১ জুন এই একই মামলায় আদালতে হাজিরা দিয়েছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার। সেই দিন তাঁরা জামিনও পেয়েছিলেন। এই মামলার একটি পক্ষ ছিলেন রাহুল গান্ধী। ১ জুনের শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাতে বিজেপির আইনজীবী সেই সময় রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার সওয়াল করেছিলেন।
আদালত ৭ জুন এই মামলার শুনানির দিন ধার্য করেন। এমনকি রাহুল গান্ধীকে স্বশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতোই শুক্রবার বেঙ্গালুরুর আদালতে উপস্থিত হন রাহুল। হাজিরা দিতেই তঁাকে জামিন দেওয়া হয়। ফেব্রুয়ারিতে, কংগ্রেস নেতা মানহানির মামলা সংক্রান্ত আদালতের কার্যক্রমে অংশ নেন এবং জামিন পান। গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা কেশব প্রসাদ।
আদালতের কার্যক্রম শেষে রাহুল গান্ধী রাজ্যের নবনির্বাচিত কংগ্রেস সাংসদদের পাশাপাশি পরাজিত প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, চলতি বছরের লোকসভা ভোটে রায়বরেলি এবং ওয়ানাডে দুটি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন রাহুল গান্ধী। নিয়ম অনুসারে একটি আসন থেকে তাঁকে ইস্তফা দিতে হবে। সেক্ষেত্রে ওয়ানাডে থেকেই সরে যাওয়ার সম্ভাবনা বেশি।
লোকসভা নির্বাচনের আগে স্বস্তি পান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৮ সালের এক মামলায় জামিন পেয়েছিলেন কংগ্রেস সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তি মামলা হয়েছিল উত্তরপ্রদেশের আদালতে। সেই মামলাতেও জামিন পেয়েছিলেন রাহুল গান্ধী। লোকসভা ভোটে তাঁর নেতৃত্বেরই প্রচারের ঝড় তোলে কংগ্রেস। গত ১০ বছরের মধ্যেই এই বারই ভালো ফল করে কংগ্রেস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications