তৃণমূলের জোটে ভাঙনের পরে এবার নিশানায় অখিলেশের এসপি! যোগীর শপথের আগে 'সঙ্গী'র সঙ্গে কথা বিজেপির

গোয়ায় (Goa) ভোটের ফেল বেরোনোর পরে ২৪ ঘন্টা না কাটতেই তৃণমূলের (Trinamool Congress) জোটসঙ্গী বিজেপির সঙ্গে চলে যায়। এবার গেরুয়া শিবিরের নিশানায় উত্তর প্রদেশের (Uttar Pradesh) অখিলেশের (Akhilesh Yadav) জোট। ইতিমধ্যে

গোয়ায় (Goa) ভোটের ফেল বেরোনোর পরে ২৪ ঘন্টা না কাটতেই তৃণমূলের (Trinamool Congress) জোটসঙ্গী বিজেপির সঙ্গে চলে যায়। এবার গেরুয়া শিবিরের নিশানায় উত্তর প্রদেশের (Uttar Pradesh) অখিলেশের (Akhilesh Yadav) জোট। ইতিমধ্যে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে অখিলেশের জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (SBSP)। যদিও এই খবর ভিত্তিহীন বলে দাবি করেছে দলের নেতা ওপি রাজভর।

বিজেপি জোটে ফিরতে পারে পুরনো সঙ্গী

বিজেপি জোটে ফিরতে পারে পুরনো সঙ্গী

বিধানসভা ভোটের পরে উত্তর প্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির জোটে ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপির সঙ্গে পাঁচ বছর সরকারে কাটিয়ে ভোটের আগে অখিলেশের শিবিরে যোগ দিয়েছিল ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি। তারাই ফের এনডিএ শিবিরে যোগ দিতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওমপ্রকাশ রাজভর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান এবং সুনীল বনসালের সঙ্গে দেখা করেছেন। সূত্রের খবর এসবিএসপিকে আগের বারের মতোই যোগী মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে। মন্ত্রী করা হতে পারে ওমপ্রকাশ রাজভরকে।

 কোনও দলই বিবৃতি দেয়নি

কোনও দলই বিবৃতি দেয়নি

শুক্রবার ওমপ্রকাশ রাজভর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। প্রায় একঘন্টা এই বৈঠক হলেও দুদলের কেউই এব্যাপারে কোনও বিবৃতি দেয়নি। প্রসঙ্গত ২০১৭-র নির্বাচনে ওমপ্রকাশ রাজভর বিজেপির জোটসঙ্গী হয়ে নির্বাচনে লড়াই করেন। পরে যোগী সরকারে তাঁকে মন্ত্রীও করা হয়। কিন্তু পরবর্তী সময়ে ওমপ্রকাশ রাজভর বিজেপির মন্ত্রিসভা ত্যাগ করেন এবং সরকারের বিরুদ্ধে মুখ খোলেন।

ছয় আসনে জয়

ছয় আসনে জয়

এবারের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের এসপির সঙ্গে জোট করে ওমপ্রকাশ রাজভরের এসবিএসপি ছটি আসনে জয় পায়। জহুরাবাদ বিধানসভা আসন থেকে ওমপ্রকাশ রাজভর দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন। এই আসনটি গাজিপুর জেলায়। বিজেপি জোট গাজিপুর থেকে কোনও আসন পায়নি। ভোটপ্রচারে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। তিনি ভোটের আগে অভিযোগ করেছিলেন, যোগীজি তাঁকে মেরে ফেলতে চান। হত্যা করতে গুণ্ডা পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন ওমপ্রকাশ রাজভর।

বিজেপি ও বিএসপির মধ্যে যোগসাজসের অভিযোগ করেছিলেন

বিজেপি ও বিএসপির মধ্যে যোগসাজসের অভিযোগ করেছিলেন

উত্তর প্রদেশে বিধানসভা ভোটের ফল বেরনোর পরেই বিজেপি ও বিএসপির মধ্যে যোগসাজসের অভিযোগ করেছিলেন এসবিএসপির নেতা ওমপ্রকাশ রাজভর। এব্যাপারে তাঁর দাবি ছিল প্রমাণ রয়েছে। তিনি অভিযোগ করেছিলেন পূর্ব উত্তর প্রদেশের ১২২ টি আসনে দুইদলের গোপন চুক্তি হয়েছে। তিনি কংগ্রেসের সঙ্গেও বিজেপির যোগসাজসের অভিযোগ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+