করোনার মধ্যে নারকীয় হত্যাকাণ্ড যোগীর রাজ্যে, প্রকাশ্যে খুন সপা নেতা ও তার ছেলে
করোনা পরিস্থিতির মধ্যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। প্রকাশ্যে দিবালোকে গুলি করে খুন করা হল সমাজবাদী পার্টি নেতা এবং তাঁর ছেলেকে।
করোনা পরিস্থিতির মধ্যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। প্রকাশ্যে দিবালোকে গুলি করে খুন করা হল সমাজবাদী পার্টি নেতা এবং তাঁর ছেলেকে। লখনউ থেকে ৩৭৯ কিলোমিটার দূরে ঘটেছে ঘটনাটি। সম্বল জেলার ঘটনা।

মনরেগা প্রকল্পে সড়ক তৈরিকে কেন্দ্র করে বচসা তৈরি হয়। স্থানীয় সমাচবাদী পার্টি নেতা ছোটে লাল দিবাকর এবং তাঁর ছেলে কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন। জমির মধ্যদিয়ে সরু একটি রাস্তা তৈরি হচ্ছিল। এই নিয়ে গণ্ডগোল তৈরি হয়। তারপরেই গুলি চালিয়ে খুন করা হয় তাঁদের। ৩০ সেকেন্ডের একটি ভিডিওয় ধরা পড়েছে সেই রোমহর্ষক ঘটনা।
স্থানীয় এক বহুবলীকে প্ররোচনাতেই এই কাণ্ড বলে মনে করা হচ্ছে। মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। তাতে শোনা গিয়েছে একজন ব্যক্তি গোলি চালা বলে হুঙ্কার দিচ্ছে। তারপরেই রাইফেল থেকে গুলি চলে। এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাবা ও ছেলে। প্রসঙ্গত উল্লেখ্য সপা নেতার স্ত্রী ওই গ্রামের পঞ্চায়েত প্রধান।












Click it and Unblock the Notifications