মিলল ভারতীয় বায়ু সেনার বিমানের ধ্বংসাবশেষ! উদ্বিগ্ন প্রতিরক্ষামন্ত্রী
অরুণাচল প্রদেশের টাটোর কাছে পায়ুম গ্রামে ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গিয়েছে। এমনটাই জানাচ্ছে সূত্র।
অরুণাচল প্রদেশের টাটোর কাছে পায়ুম গ্রামে ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গিয়েছে। এমনটাই জানাচ্ছে সূত্র। এদিন দুপুর ১২.২৫ নাগাদ অসমের জোড়হাটের এয়ারবেস থেকে ওড়ার পর থেকেই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। ওই বিমানে সব মিলিয়ে ছিলেন ১৩ জন। যাঁদের মধ্যে আটজন ছিলেন ক্রু মেম্বার এবং পাঁচজন যাত্রী। বিমানটি নামার কথা ছিল অরুণাচল প্রদেশের মেচুকা বিমানঘাঁটিতে।

মেচুকা বিমানঘাঁটিতে বিমান না পৌঁছনোয় তল্লাশি অভিযানে নেমে পড়ে ভারতীয় বিমান বাহিনী। নিখোঁজ বিমানটিকে খুঁজে বের করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়। সুখোই ৩০ যুদ্ধবিমান এবং সি-১৩০ বিমানকে নামানো হয় এএন-৩২ বিমানকে খুঁজে বের করতে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রও জানান বিমানটিকে খুঁজে বের করতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নব নিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী বিষয়টি নিয়ে টুইট করেন। ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধানের সঙ্গেও কথা বলেন উদ্বিগ্ন প্রতিরক্ষামন্ত্রী।
Spoke to Vice Chief of @IAF_MCC, Air Marshal Rakesh Singh Bhadauria regarding the missing IAF AN-32 Aircraft which is overdue for some hours.
— Rajnath Singh (@rajnathsingh) June 3, 2019
He has apprised me of the steps taken by the IAF to find the missing aircraft. I pray for the safety of all passengers on board.
সূত্রের খবর অনুযায়ী অরুনাচল প্রদেশের মেচুকা গভীর অরণ্যে ঢাকা। ফলে সন্ধে হয়ে গেলে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications