Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রমাণ করল...এখনই মুখ্য সচেতক পদ থেকে সরানো হোক! নারদ তুলতেই কল্যাণের 'মুখোশ' খুললেন সৌগত

Saugata Roy-Kalyan Banerjee; এখনই চিপ হুইপ (মুখ্য সচেতক) থেকে সরানো উচিৎ। একজন ব্যর্থ আইনজীবী। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তীব্র আক্রমণ সৌগত রায়ের। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর এই পরিস্থিতিতে শাসকের ঘরে নজিরবিহীন বিদ্রোহ।

নাম না করে কীর্তি আজাদ, মহুয়া মৈত্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ। এমনকী সৌগত রায়কে 'নারদ চোর' বলেও তোপ দাগেন। এভাবে প্রকাশ্যে একের পর এক কল্যাণের বিস্ফোরক মন্তব্যে রীতিমত তোলপাড় রাজ্য রাজনীতি।

Saugata Roy

আর এর মধ্যেই পাল্টা শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে আক্রমণ সৌগত রায়ের (Saugata Roy-Kalyan Banerjee)। একই সঙ্গে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরানোর দাবিও জানালেন। এই বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবটাই জানাবেন বলে মন্তব্য।

এদিন দমদমের তৃণমূল সাংসদ বলেন, কয়েকদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকায় কল্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আর ক্ষমতা পেয়েই অপব্যবহার শুরু করে দিয়েছি। ইচ্ছা অনুযায়ী কাউকে বলতে দেবে কাউকে না ঠিক করতো। কোনও তৃণমূল সাংসদের সঙ্গে কল্যাণের সম্পর্ক ভালো নয় বলে দাবি। এমনকী দুর্মুখ এবং অনিয়ন্ত্রিত সাংসদ হিসেবে কল্যাণ বিবেচিত হয়েছে বলেও দাবি করেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ।

এমনকী মানসিক সমস্যা আছে বলেও মনে করেন তিনি। এখানেই শেষ নয়, কল্যাণবাবু এদিন নারদা চোর বলে যে আক্রমণ শানান সে বিষয়েও মুখ খোলেন। বলেন, আমাদের সাংসদদের অনেকের বিরুদ্ধে CBI নারদার মামলা করেছিল। কিন্তু সেই মামলায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও চার্জশিট দিতে পারেনি। এবং তা অনেক বছর হয়ে গিয়েছে। ফলে যেভাবে কল্যানের নারদের প্রসঙ্গ তুলে আক্রমন শানালেন তাতে শুধু আমাদের ব্যক্তিগত আক্রমণ করলেন তা নয়, পার্টিরও ক্ষতি করেছে। ফলে নিজের আইনের জ্ঞান যে নে তা প্রমাণ করল বলে তীব্র আক্রমণ সৌগত রায়ের।

তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে একটা জায়গায় আনার চেষ্টা করছিল। সেখানে এই ধরনের মন্তব্য করে দলটাকে নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ।

Saugata Roy-Kalyan Banerjee; কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

সাংবাদিক বৈঠকে এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, উনি তো নারদার চোর। টাকা তো নিয়েছিলেন। ওনার জন্য তৃণমূলের ভাবমূর্তি অনেক ক্ষতি হয়েছে। এমনকী সরাসরি চরিত্র নিয়ে দলের সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। বলে, ওনার চরিত্র এর কথা তাঁকে, তাঁর কথা অন্যকে বলা। পাশাপাশি একাধিক ইস্যুতেও তোপ দাগেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+