ঘরে চার দিন ধরে পড়ে ছেলের মৃতদেহ, বুঝতেই পারেননি দৃষ্টিহীন বৃদ্ধ দম্পতি!
এক বৃদ্ধ দম্পতি। তারা দুজনেই চোখে দেখেন না। একমাত্র ছেলের বয়স বছর ৩০। ছেলেকে জল ও অন্যান্য খাবার দেওয়ার জন্য বাবা - মা ডাকাডাকিও করেছে। কিন্তু বেশ কয়েক দিন তারা সন্তানের থেকে কোনও আওয়াজ পাননি। ঘরের থেকে এক সময় দুর্গন্ধ বেরোতে থাকে।
প্রতিবেশীরা সেই গন্ধ পেয়ে পুলিশে খবর দিয়েছিল। ওই বাড়িতে ঢুকতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য। একমাত্র সন্তান মারা গিয়েছে। তার শরীর থেকেই গন্ধ বেরোতে শুরু করেছে। পচন ধরে গিয়েছে মৃত শরীরে৷ কিন্তু ছেলে যে মারা গিয়েছে, তা বুঝতে পারেনি ওই অন্ধ বৃদ্ধ দম্পতি। মর্মান্তিক এই ঘটনা হায়দরাবাদের ব্লাইন্ডস কলোনিতে।

প্রতীকী ছবি/ ছবি সৌজন্য- pexels
কালুভা রমনা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তার স্ত্রী শান্তিকুমারী। তারা দুজনেই চোখে দেখতে পান না। তাদের সন্তান প্রমোদের সঙ্গে ওই কলোনির বাড়িতে বাস। প্রমোদের স্ত্রী দুই মেয়েকে নিয়ে চলে গিয়েছে আগেই। প্রমোদ মদ্যপ ছিলেন বলেও খবর।
বৃদ্ধ দম্পতির গলার স্বরও ক্ষীণ হয়ে গিয়েছে৷ এই পরিস্থিতিতে চার দিন ধরে ছেলেকে ডাকাডাকিও করেছেন তারা। খাবার ও জলের জন্য বাবা - মা ছেলেকে ডেকেছে বহু বার। কিন্তু তারা কোনও সাড়া পাননি৷ এভাবে কেটে গিয়েছিল, চারটে দিন। বৃদ্ধ দম্পতিকে প্রায় অচেতন অবস্থায় ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
গলার স্বর কম হওয়ার জন্য দম্পতির ডাক বাইরে থেকে কেউ শুনতে পারেনি। এমন কথাই জানা গিয়েছে। পচা দুর্গন্ধ বার হতেই প্রতিবেশীদের সন্দেহ হয়৷ তারা আন্দাজ করেন ওই বাড়ির থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে৷ বৃদ্ধ দম্পতিকেও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।
পুলিশের অনুমান, চার - পাঁচ দিন আগে ওই ব্যক্তি মারা গিয়েছে৷ ঘুমের মধ্যেই মৃত্যু বলে আন্দাজ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications