বঙ্গের ভোটে নিশ্চিহ্ন কংগ্রেস, খামতি কোথায় কারণ অনুসন্ধান করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ সোনিয়ার
বঙ্গের ভোটে নিশ্চিহ্ন কংগ্রেস, খামতি কোথায় কারণ অনুসন্ধান করে দ্রুত রোপোর্ট দেওয়ার নির্দেশ সোনিয়ার
একের পর এক বিধানসভা ভোটে হাতছাড়া হয়েছে কংগ্রেস। বঙ্গে তো ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। একের পর এক রাজ্যে কংগ্রেসের এই ভরাডুবির কারণ অনুসন্ধারে ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। তাকে কংগ্রেসের ভারপ্রার্ত সভা নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, এখন এবার দলের শৃঙ্খলাবদ্ধ হয়ে আত্মসমীক্ষা দরকার। কোন কোন ক্ষেত্রে খামতি রয়ে যাচ্ছে দ্রুত তার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। এবং সেই কারণ অনুসন্ধান করে দ্রুত রিপোর্ট দিতে হবে তাঁকে।

বঙ্গের ভোটে নিশ্চিহ্ন কংগ্রেস
বামেদের সঙ্গে জোট গড়ে বাংলার বিধানসভা ভোটে লড়াইয়ের অনুমতি দিয়েছিল হাইকমান্ড। বামেদের সঙ্গে জোট হলেও আইএসএফের সঙ্গে সমঝোতা মধুর হয়নি কংগ্রেসের। অধীরের সঙ্গে আব্বাসদের বিরোধিতা প্রকাশ্যে এসে পড়েছিল। অধীর ভোটের পরে বিজেপিকে সাহায্য করবে বলে প্রকাশ্যে তোপ দেগেছিলেন আব্বাস। জোটের মধ্যে দলাদলীতে বাম-কংগ্রেস দুই রাজনৈতিক দলই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে।

কেরলেও পর্যদুস্ত কংগ্রেস
কেরলেও তেমন কিছু করে উঠতে পারেনি কংগ্রেস। ফের বামেদেরই ফিরিয়ে এনেছেন তাঁরা। যদিও কেরলে প্রচারে বার কয়েক ছুটেছিলেন রাহুল গান্ধী। কিন্তু তাতে কোনও সুফল মেলেনি। গত পাঁচ বছরে কেরলে কংগ্রেসের কর্মকাণ্ড তেমন চোখে পড়েনি মানুষের। উল্টে পিনারাই বিজয়নের কাজ মানুষ মনে রেখেছেন। তাঁ আবারও বামেদের উপরেই ভরসা রেখেছে কংগ্রেস।

অসমও হাতছাড়া কংগ্রেসের
শুধু বাংলা, কেরল নয় হাতছাড়া হয়েছে অসমও। যদিও অসমে এবার বিজেপি খুব একটা সুবিধা জনক জয় পায়নি। কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অনেক আসনেই কংগ্রেসের সঙ্গে ব্যবধান কমেছে বিজেপি। কিন্তু জয়ের মুখ দেখেনি কংগ্রেস। পণ্ডিচেরীতেও তাই অবস্থা। তামিলনাড়ুতে ডিএমকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। এক্ষেত্রে কংগ্রেসের বিশেষ ভূমিকা কিছুইছিল না।

কারণ অনুসন্ধানের নির্দেশ
একের পর এক রাজ্যে কংগ্রেসের এই খারাপ ফলের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল বৈঠকে কংগ্রেস নেত্রী নির্দেশ দিয়েছেন কেন একের পর এক রাজ্যে কংগ্রেসের এই খারাপ ফল তা অনুসন্ধানে এই নির্দেশ দিয়েছেন সোনিয়া। এবং দ্রুত এই নিয়ে রিপোর্ট তৈরি করে তাঁকে জমা দিতে বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications