এখনও সম্পূর্ণ সুস্থ নয়, পরে হাজিরা দেওয়ার কথা জানিয়ে ইডিকে চিঠি সোনিয়ার
করোনা থেকে সদ্য সেরে উঠেছেন সোনিয়া গান্ধী। এসবের মাঝেই তিনি জানালেন যে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে এখনই ইডির দফতরে হাজিরা দিতে পারছেন না। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) চিঠি লিখেছিলেন যে কোভিড - ১৯ এবং ফুসফুসের সংক্রমণ থেকে সম্পূর্ণ সেরে ওঠার পর্যন্ত তার উপস্থিতি যেন কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেছেন, "যেহেতু কোভিড এবং ফুসফুসের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাকে কঠোরভাবে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, তাই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ ইডিকে চিঠি দিয়েছেন যে তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেখানে তার উপস্থিতি কয়েক সপ্তাহ স্থগিত করতে চেয়েছেন।"
দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস সভাপতিকে সোমবার ছেড়ে দেওয়া হয়েছে৷ ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপ মামলায় তাঁকে ইডি তলব করেছে যেখানে তাঁর পুত্র এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গত পাঁচ দিনে। \
এদিকে কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র নিশানা করে রাহুল গান্ধী বলেন, "কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। সেটা বুঝে গিয়েছে ইডি।" ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা চার দিন ধরে জেরা করা হয়েছে কংগ্রেস নেতাকে। বুধবার থেকে পর পর ২ দিন তাঁকে জেরা করা হবে না বলে জানিয়েছেন তিনি। আগামীকাল আবার সোনিয়া গান্ধীকে জেরা করার জন্য তলব করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ কাটিয়ে গতকালই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সোনিয়া গান্ধী।
তিনদিনে ৫০ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে রাহুল গান্ধীকে। একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারীকরা। প্রায় মধ্যরাত পর্যন্ত চলেছে জেরা। প্রথম দিন রাহুল গান্ধী একা গেলেও পরের দিন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী গিয়েছিলেন সঙ্গে। রাহুল গান্ধীকে ইডি জেরার প্রতিবাদে দিল্লিতে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন প্রথম সারির কংগ্রেস নেতারা। অধীর চৌধুরী, পি চিদাম্বরম থেকে শুরু করে সচিন পাইলট সকলেই বিক্ষোভ দেখিেয়ছেন রাহুলকে ইডির জেরার প্রতিবাদে।
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা উচিত। দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দিল্লির যন্ত্ররমন্তরে সত্যাগ্রহ করেছন কংগ্রেস নেতারা। প্রিয়াঙ্কা গান্ধী, সচিন পাইলট সহ একাধিক প্রথম সারির নেতাদের সেখানে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সি গুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সচিন পাইলট।












Click it and Unblock the Notifications