Rahul Gandhi: ছেলে রাহুলের জন্য মেয়ে খুঁজছেন মা সনিয়া! ভাইরাল সেই ভিডিয়ো
Rahul Gandhi: রাহুল গান্ধীর জন্য পাত্রী খুঁজছেন মা সনিয়া! একটি ভিডিয়োতে এমনটাই বলতে শোনা যাচ্ছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীর বিয়ে নিয়ে অনেক সময়ই প্রশ্ন ওঠে। তবে কখনও তেমন কোনও সম্পর্কের কথা শোনা যায়নি। একনিষ্ঠভাবে রাজনীতির ময়দানেই কাজ করতে দেখা যায় তাঁকে।
তাঁর আমন্ত্রণে সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন হরিয়ানার কয়েকজন মহিলা। তাঁদেরকেই পাত্রী দেখে দেওয়ার কথা বলেন সনিয়া।আসলে ভারত জড়ো যাত্রা চলাকালীন হরিয়ানার কৃষক পরিবারের মহিলাদের রাহুল বলে এসেছিলেন যে তাঁদের দিল্লি নিয়ে যাবেন। নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ছিলেন রাহুল গান্ধী।

সম্প্রতি তাঁদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। সেই দিনের ভিডিও রাহুল পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে দেখা যাচ্ছে, ওই মহিলারা বাসে চেপে দিল্লি গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন। তারপর গান্ধীর পরিবারের সঙ্গে দেখাও করেছেন। একসঙ্গে বসে গল্প করেছেন সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে।
ওই মহিলারা সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাড়িতে তৈরি আচার, লস্যি। রাহুল তাঁর পোস্টে জানিয়েছেন, মা সনিয়া ও বোন প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করেন অতিথিরা। ভিডিও-তেই দেখা যাচ্ছে, এক মহিলা সনিয়াকে রাহুলের বিয়ের কথা বলছে। আর সে কথা শুনেই হেসে সনিয়া বলেন, পাত্রী খুঁজে দিন না আপনি। এ কথা শুনে হেসে ওঠেন মহিলারা।
मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे - देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBk
ভিডিও দেখে অনেকেই বলছেন, তবে কি সনিয়া গান্ধী এবার ছেলের বিয়ে দিতে আগ্রহী? সম্প্রতি একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর সাংসদ পদ চলে গিয়েছে রাহুল গান্ধীর। তবে বিজেপির বিরুদ্ধে জমি শক্ত করতে পিছপা হচ্ছেন না তিনি। অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গেও হাত মিলিয়েছে কংগ্রেস।
এছাড়া গত বছরের শেষের দিকে তিনি শুরু করেছিলেন ভারত জড়ো যাত্রা। আরও বেশি মানুষ যাতে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়, সেই উদ্দেশে একাধিক রাজ্যে গিয়েছিলেন তিনি। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথাও বলেছেন রাহুল।












Click it and Unblock the Notifications