Sonam Wangchuk: চিন সীমান্তে মিছিল করা হচ্ছে না বাস্তবের র্যাঞ্চো-র, একদিন আগেই জারি ১৪৪ ধারা
Sonam Wangchuk: সমাজকর্মী সোনম ওয়াংচুকের মিছিলের আগেই জারি হল ১৪৪ ধারা। লাদাখের কিছু দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। একটানা অনশনও করেছেন তিনি।
এবার তাঁর পরিকল্পনা ছিল সীমান্তের কাছে মিছিল করবেন (Sonam Wangchuk)। আগামিকাল রবিবার সেই মিছিল করার কথা ছিল।

কিন্তু শনিবারই প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে ওই এলাকায়। ফলে, সেই বর্ডার মার্চ আপাতত বন্ধ রাখতে হচ্ছে।
ভারত-চিনের সীমান্ত (India-China Border) অর্থাৎ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে মিছিল করবেন বলে জানিয়েছিলেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ২০২০ সাল থেকে চিন ঠিক কতটা জমি দখল করেছে, সেটাই দেখাতে চেয়েছিলেন তিনি।
সিক্সথ শিডিউল ও লাদাখককে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তিনি।
তাঁর আশঙ্কা সরকারের হস্তক্ষেপে কখনও সংঘাতের পরিস্থিতিও তৈরি হতে পারে। ওয়াংচুক (Sonam Wangchuk) বলেন, শান্ত পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা হতে পারে, আর তারপর শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর দোষারোপ করা হতে পারে।
তাঁর দাবি, লাদাখের এই বিক্ষোভ দেশ জুড়ে একটা সতর্কতা তৈরি করেছে, তাই সরকার ভয় পাচ্ছে যে বর্ডার মার্চের প্রভাব পড়তে পারে তাদের ভোট ব্যাঙ্কে। সেই কারণেই মিছিলে বাধা দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি।
সরকারের এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়াংচুক আরও জানিয়েছেন, সার্বিক শান্তির কথা ভেবে ও জাতীয় সুরক্ষার কথা ভেবে মিছিল স্থগিত রাখা হয়েছে।
ওয়াংচুক (Sonam Wangchuk) আগেই দাবি করেছিলেন, মিছিলে সরকার বাধা দিলে বুঝতে হবে, চিন কতটা জায়গা অধিকার করে আছে, সেটা লুকনোর চেষ্টা করছে সরকার। তবে তাঁর লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন ওয়াংচুক। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল, লাদাখে কী হচ্ছে, সেটা গোটা দেশকে জানানো। সীমান্তে কী হচ্ছে, সে ব্যাপারে সবাইকে অবগত করা। সেটাতে আমরা সফল হয়েছি।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক মাস ধরেই লাদাখের বিভিন্ন অবস্থাকে তুলে ধরে আন্দপলন চালচ্ছেন বাস্তবের র্যাঞ্চো। কখনও ফেসবুক কিংবা কখনও বিভিন্ন মাধ্যমে মুখ খুলেছেন। কিন্তু এবার লাগাতার আন্দোলনের পথে ওয়াংচুক (Sonam Wangchuk)।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications