লাদাখে হিংসা, সোনম ওয়াংচুককে প্ররোচনার অভিযোগ গ্রেফতার করল পুলিশ
লাদাখে হিংসাত্মক বিক্ষোভে চারজনের মৃত্যু এবং ৯০ জনের বেশি আহত হওয়ার ঘটনার পর, পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে শুক্রবার লেহ পুলিশ জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর অধীনে গ্রেফতার করেছে। ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ, তিনি লাদাখকে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদার দাবিতে তাঁর অনশন ধর্মঘটের সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে প্ররোচিত করেছেন।
ওয়াংচুক, লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের নেতৃত্বে এই প্রতিবাদে লাদাখের জন্য পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা এবং ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। এই দাবিগুলো জোরদার করতে ওয়াংচুক ১০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনশন শুরু করেন এবং ক্রমবর্ধমান হিংসার আশঙ্কায় ১৫ দিন পর ২৪ সেপ্টেম্বর তা শেষ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই প্রতিবাদ প্রসঙ্গে বলেছে, ওয়াংচুক উস্কানিমূলক বক্তব্য পেশ করেছেন। যার ফলে উত্তেজনা তৈরি হয়েছে। দাবিগুলি নিয়ে ইতিমধ্যে উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি এবং উপকমিটির মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা এবং নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।"
এদিকে, এই লাদাখ প্রতিবাদ রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। কংগ্রেস কাউন্সিলর ফুনসোগ স্ট্যানজিন সেপাগকে (আপার লেহ ওয়ার্ড) প্রতিবাদ চলাকালীন হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। তাঁদের দাবি, স্ট্যানজিনকে অস্ত্র হাতে জনতাকে নেতৃত্ব দিতে এবং বিজেপি কার্যালয় ও সরকারি সম্পত্তিতে হামলা চালাতে দেখা গিয়েছে।
তবে, কংগ্রেস এই সকল অভিযোগ অস্বীকার করে নিহতদের এবং হিংসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। তাঁরা ঘটনার প্রকৃত দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে।












Click it and Unblock the Notifications