সোমেন প্রয়াত! প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের চিঠি পৌঁছল স্ত্রী শিখার হাতে
সোমেন প্রয়াত! প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের চিঠি পৌঁছল স্ত্রী শিখার হাতে
প্রবীণ কংগ্রেস নেতা সোমেন মিত্রের মৃত্যুতে শোকের ছায়া বাংলার তথায় জাতীয় রাজনীতির মহলে। সূত্রের খবর, ইতিমধ্যেই সোমেন মিত্রর মৃত্যুতে শোক জ্ঞাপন করে স্ত্রী শিখার হাতে চিঠি পাঠিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সমবেদনা জানিয়ে সেখানে তিনি লিখছেন, “আপনার স্বামী তথা আমাদের প্রিয় নেতা সোমেন মিত্রের অকাল প্রয়ানে আমি গভীরভাবে শোকাহত। তার থেকে অনেক কিছু শিখেছি। তিনি একজন বড় মাপের নেতা ছিলেন। দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি।”

ওই চিঠিতেই একাধিকবার বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রের সঙ্গে কাটানো একাধিক মহূর্তের স্মৃতিচারণা করতে দেখা যায় তাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি লেখেন, “ তিনি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একইসাথে তিনি শিয়ালদহ বিধানসভা কেন্দ্রের একজন দুর্দান্ত সংসদ এবং সাত মেয়াদী বিধায়ক ছিলেন। তাঁর দীর্ঘ যাত্রায় তিনি লক্ষ লক্ষ মানুষের জীবন স্পর্শ করেছেন।”
এর আগে সোমেন মিত্রর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধি ট্যুইটারে লেখেন, 'সোমেন মিত্র মনে থাকবেন ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে ৷ সোমেন মিত্রের পরিবার ও পরিজনের পাশে আছি এই কঠিন সময়ে।' এদিকে দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন বাংলার এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। সঙ্গে কিডনির সমস্যাও ছিল বলে জানা যায়। গত ২১ জুলাই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। বুধবার রাত ১টা ৫০ নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।












Click it and Unblock the Notifications