Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যের প্রথম মহিলা মুসলিম বিধায়ক! ওড়িশায় ইতিহাস রচনা করলেন যিনি

ওড়িশার বারাবাতি-কটক আসনে বিজেপির পূর্ণ চন্দ্র মহাপাত্রকে ৮০০১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী এই কেন্দ্রে বিজেডির প্রকাশ চন্দ্র বেহরা তৃতীয় হয়েছেন। প্রসঙ্গত, এবারের ওড়িশা বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ১৪৭ টি আসনের মধ্যে ৭৮ টিতে জয়লাভ করে ওড়িশায় ক্ষমতা দখল করেছে। এর ফলে রাজ্যে নবীন পট্টনায়েকের ২৪ বছরের শাসনের অবসান হয়েছে।

ভোটের লড়াইয়ে, কেউ এগোবেন, কেউ পিছোবেন, সেটা চলতেই থাকবে। কিন্তু ওড়িশার বারাবাতি-কটক আসনে কংগ্রেস প্রার্থীর জয় ইতিহাসে স্থান করে নিয়েছে। ওড়িশার ইতিহাসে কোনও মুসলিম মহিলা প্রথমবার বিধায়ক হলেন। কংগ্রেসের সোফিয়া ফিরদৌস এই ইতিহাস তৈরি করলেন। ৩২ বছর বয়সী সোফিয়া ফৌরদৌস ম্যানেজমেন্ট এবং সিভিলি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী।

Odisha mla

বিধায়ক পরিচিতি
সোফিয়া ফিরদৌস প্রবীণ কংগ্রেস নেতা মহঃ মকিমের মেয়ে। মহঃ মকিম দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে অযোগ্য ঘোষণার আগে এই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। তারই প্রেক্ষিতে কংগ্রেস এই আসন থেকে সৌফিয়া ফিরদৌসকে এই আসন থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়।

বাবা দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সোফিয়া ফিরদৌসের বাবা মহঃ মকিম বারাবাটি-কটক আসনে বিজেডির দেবাশিস সামন্তরায়ের বিরুদ্ধে ২১৩৩ ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে ভুবনেশ্বরের বিশেষ আদালত মহঃ মকিমকে দোষী সাব্যস্ত করেন এবং দুর্নীতির মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে ২০২৪-এর এপ্রিলে ওড়িশা হাইকোর্টও মহঃ মকিমকে দোষী সাব্যস্ত করে।

শিক্ষা ও কাজ
সোফিয়া ফিরদৌস ভুবনেশ্বরের কেআইআইটি বিশ্ববিটদ্যালয়ের অধীন কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তিনি ২০২২ সালে আইআইএম ব্যাৎঙ্কালোর থেকে এক্সিকিউটিভ জেনারেল মন্যানেজমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন।

নির্বাচনে অংস নেওয়ার আগে সোফিয়া ফিরদৌস বাবার মেট্রো বিল্ডার্স কোম্পানির ডিরেক্টর ছিলেন। তিনি কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ক্রেডাই)-এর ভুবনেশ্বর ইউনিটের সঙ্গে যুক্ত।

নির্বাচনী হলফনামা
নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ফিরদৌসের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ নেই। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। বাজারে দেনা রয়েছে প্রায় ২৮ লক্ষ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+