২৪ বছরের পুরনো মানহানি মামলায় গ্রেপ্তার সমাজকর্মী মেধা পাটকর, আজই আদালতে পেশ

দীর্ঘ ২৪ বছর ধরে চলা একটি মানহানির মামলায় প্রবেশন বন্ড জমা না দেওয়ার অভিযোগে সমাজকর্মী মেধা পাটকরকে আজ দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার দায়ের করা এই মামলায় সম্প্রতি আদালত পাটকরকে এক বছরের প্রবেশন মঞ্জুর করেছিল, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে বন্ড জমা না দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

২৩ এপ্রিল সাকেত আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (এএসজে) বিশাল সিং এক আদেশে স্পষ্ট জানান, "যদি দোষী ব্যক্তি ৮ এপ্রিলের সাজা অনুযায়ী প্রবেশন বন্ড জমা না দেন, তবে আদালত সাজা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে"। এই আদেশের ভিত্তিতে আদালত জামিন অযোগ্য পরোয়ানা (NBW) জারি করে।

MedhaPatkar

আজ সকালে দিল্লি পুলিশের একটি দল নিজামুদ্দিনে মেধা পাটকরের বাসভবনে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার রবি কুমার সিং বলেন, "আমরা আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নিয়েছি এবং মেধা পাটকরকে গ্রেপ্তার করা হয়েছে"।

সূত্রের খবর, আজ বিকেলে তাকে সাকেত আদালতে হাজির করা হবে। যেহেতু এএসজে সিং ছুটিতে আছেন, তাই তাকে লিঙ্ক বিচারকের সামনে পেশ করা হবে। এরপর জানা যাবে তাঁকে কতদিনের জেল হেফাজত দিচ্ছে আদালত।

২০০০ সালের ২৫ নভেম্বর, মেধা পাটকর এক প্রেস বিবৃতিতে ভিকে সাক্সেনাকে "কাপুরুষ" বলে অভিহিত করেন এবং হাওয়ালা লেনদেনে জড়িত থাকার অভিযোগ তোলেন। তখন সাক্সেনা গুজরাত ভিত্তিক একটি এনজিওর প্রধান ছিলেন, যেটি সর্দার সরোবর প্রকল্পকে সমর্থন করছিল। অন্যদিকে, পাটকর ছিলেন এই প্রকল্প বিরোধী নর্মদা বাঁচাও আন্দোলনের (NBA) নেতৃত্বে।

সেই বিবৃতির ভিত্তিতে মানহানির মামলা দায়ের করেন সাক্সেনা। মামলার শুনানিতে, ২০২৪ সালের ২৪ মে একটি ম্যাজিস্ট্রেট আদালত পাটকরকে দোষী সাব্যস্ত করে এবং ১ জুলাই তাকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়। পরে, গত বছর ২৯ জুলাই এএসজে সিং সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেন এবং ৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত প্রবেশন বন্ড জমা দিতে বলেন।

৮ এপ্রিল বিচারক বলেন, "মেধা পাটকর একজন পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী, তাঁর অপরাধ কারাদণ্ডের পর্যায়ে নয়"। তবে বন্ড জমা না দেওয়ায় এবার আদালত শাস্তির আদেশ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে। আর তাই তাঁকে গ্রেপ্তার করা হল এদিন।

এই ঘটনার মাধ্যমে একটি স্পষ্ট বার্তা মিলছে - যেই হোন না কেন ন্যায়ালয়ের আদেশ, অমান্য করলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। এখন দেখা যাক আদালত পাটকরের ভবিষ্যৎ আচরণ ও ব্যাখ্যার ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয়। আর কতটা সাজা পেতে হয় তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+