বিশ্বকাপজয়ী স্মৃতি মান্ধানার বিয়ের তারিখ প্রকাশ! কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন? জানলে অবাক হবেন
ভারতকে বিশ্বকাপ জিতিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়িকা স্মৃতি মান্ধানা। জানা যাচ্ছে যে, দীর্ঘদিনের বয়ফ্রেন্ড বলিউডের সুরকার পলাশ মুছলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। এই বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছালের ভক্তরা ইতিমধ্যেই ভীষণ উত্তেজিত। জনপ্রিয় এক সংগীতশিল্পী পলক মুচ্ছলের (Palak Muchhal) ভাই হলেন পলাশ মুচ্ছল। তিনি বলিউডে সংগীত পরিচালক ও কম্পোজার হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন। সম্প্রতি তিনি সিনেমা তৈরীর কাজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই তিনি একজন সিনেমা পরিচালকও।

নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের হয়ে প্রথমবারের মতো আইসিসি মহিলা বিশ্বকাপ ট্রফি তুলে নেওয়ার পর, স্মৃতি মান্ধানা আবারও খবরের শিরোনামে আসছেন। তবে এবার মাঠে নয় একদম বিয়ের পিঁড়িতে। ২০২৫ সালের ২০ নভেম্বর স্মৃতি মান্ধানার জন্মস্থান সাংলিতে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, বিভিন্ন ক্রিকেটার, চলচ্চিত্রের কিছু অভিনেতা-অভিনেত্রী সহ উভয় পক্ষের ঘনিষ্ঠ কিছু আত্মীয়দের নিয়ে একটি জমকালো উদযাপনের পরিকল্পনা হয়েছে।
ভারতের মহিলা বিশ্বকাপ জয়ের পর পলাশ অনলাইনে একটি গর্বের মুহূর্ত শেয়ার করেছেন। তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে বিশ্বকাপ ট্রফি ধরে থাকতে দেখা যাচ্ছে এবং স্মৃতি তার পাশে হাসছেন। তিনি টিম ইন্ডিয়ার জয় উদযাপন করে এবং স্মৃতির সাফল্যে তিনি কতটা গর্বিত তা প্রকাশ করে পোস্টটির ক্যাপশন দিয়েছেন। বিয়ের খবরের প্রচার করে তিনি বলেন, খুব শিগগিরই স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হতে চলেছেন। ২০২৪ সালে ২২ মে পলাশের জন্মদিনে তার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্টের মাধ্যমে এই জুটির পথচলা শুরু হয়েছিল। এবার তাঁদের চারহাত এক হতে চলেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications