Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিয়ের সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললেন স্মৃতি মান্ধানা! কারণ কী? বিয়ে কী ভেঙেই গেল? জানুন

গত রবিবার অর্থাৎ ২৩ নভেম্বরই বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। কিন্তু তার আগেই বিয়ের আসরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির মান্ধানার বাবা। তাই পিছিয়ে গিয়েছে স্মৃতি ও পলাশের বিয়ে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর বিয়ের সম্পর্কিত সমস্ত পোস্ট নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেললেন ফেললেন স্মৃতি।

এনগেজমেন্ট পোস্ট সহ 'বিহাইন্ড দ্য সিন' এর মতো মুহূর্তগুলো সমাজ মাধ্যমে নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন স্মৃতি। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে পলাশ হাঁটু গেড়ে হিরের আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্মৃতিকে। সেই ভিডিয়ো দু'জনই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। তবে এই দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া স্মৃতি সেই সব ছবি আর পোস্টগুলি মুছে ফেলেছেন। কিন্তু বিয়ে সংক্রান্ত সমস্ত ছবি তিনি মুছে ফেললেও পলাশের সঙ্গে তোলা পুরনো ছবিগুলি এখনও রয়েছে তাঁর প্রোফাইলে।

রবিবার স্মৃতির বাবার অসুস্থ হওয়ার পরে সংবাদমাধ্যমকে স্মৃতির ম্যানেজার নিশ্চিত করে বলেছেন যে, ' স্মৃতি খুব স্পষ্ট, তিনি চান প্রথমে তাঁর বাবা সুস্থ হবেন, তারপর তিনি বিয়ে করবেন।'

স্মৃতি মান্ধানা সাধারণত তাঁর ব্যক্তিগত জীবনকে সবসময়ই গণমাধ্যম থেকে দূরে রাখেন। এর আগে তিনি তাঁর বিয়ের আগের অনুষ্ঠানগুলির কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। বিয়ের বিভিন্ন প্রথাগত অনুষ্ঠান চোখে পড়েছিল নেটাগরিকদের। তবে এখন আর সেইসমস্ত পোস্ট নেই। সব পোস্ট মুছে ফেলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+