বাঘেলকে প্রশ্নবাণ স্মৃতি ইরানির, ছত্তিশগড়ে কংগ্রেসের প্রচারে হাওয়ালার টাকা?
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উপর চাপ ক্রমশ বাড়ছে। ৫০৮ কোটি টাকার অঙ্ক নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শনিবার ভূপেশ বাঘেলের দিকে ধেয়ে এল একের পর এক চাঁচাছোলা আক্রমণ। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবার নিশানা করেছেন বাঘেলকে।
হাওয়ালার থেকে কি এই টাকা এসেছে? ছত্তিশগড়ের নির্বাচনে হাওয়ালাদের কি ব্যবহার করছে কংগ্রেস? এই প্রশ্ন উঠেছে। স্মৃতি ইরানি নিজেও এই প্রসঙ্গ তুলেছেন। মহাদেব বেটিং অ্যাপের প্রচারকারীরা ভূপেশ বাঘেলকে এই টাকা দিয়েছে। এমন অভিযোগ উঠে আসছে। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, এইসব কিছুরই পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত৷

কংগ্রেস কি এবার হাওয়ালা অপারেটরদের ছত্তিশগড় নির্বাচনে ব্যবহার করছে? রাজ্যের ক্ষমতায় কংগ্রেস। মুখ্যমন্ত্রী তাদের। পুলিশ প্রশাসনও তাদের। ছত্তিশগড় পুলিশ- প্রশাসন ও অন্ধ্রপ্রদেশ তো বিজেপির নিয়ন্ত্রণে নেই। তাহলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কার দিকে আঙুল তুলবেন? নিজের সরকারকেই কি প্রশ্ন করছেন ভূপেশ বাঘেল? তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন স্মৃতি ইরানি।
বেটিং চক্র নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস নেতৃত্বর বড় বড় মুখও কি সামনে আসবে? সেই প্রশ্নও উঠছে। কেন্দ্রীয় মন্ত্রী খোঁচা দিয়েছেন, অসীম দাস নামে এক ব্যক্তির থেকে ৫.৩০ কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। এই অসীম দাসের মাধ্যমে শুভম সোনির থেকে কি কংগ্রেস নেতারা টাকা পেয়েছিলেন?
মন্ত্রীর আরও প্রশ্ন, শুভম সোনি কি অসীম দাসকে নির্দেশ দিয়েছিলেন, রায়পুর গিয়ে বাঘেলকে নির্বাচনী খরচ হিসেবে টাকা দিতে? কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্নবাণে কংগ্রেস দিশেহারা। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রীতিমতো চর্চায় এসে গিয়েছে।
অসীম দাস জবানবন্দিতে একাধিক কথা স্বীকার করেছেন বলে মন্ত্রীর দাবি। উপরের নির্দেশ অনুসারে অসীম দুবাই গিয়েছিলেন। কংগ্রেসের নির্বাচনী খরচের জন্য টাকা দেওয়ার নির্দেশ এসেছিল তার কাছে। অসীম দাস আরও জানিয়েছেন, শুভম সোনি মহাদেব অনলাইন বুকের একজন মাথাদের অংশ।












Click it and Unblock the Notifications