Sikkim: রেকর্ড ভোটে সিকিমে জয় সিকিম ক্রান্তি মোর্চার, ফের মুখ্যমন্ত্রী পদে প্রেম সিং
উত্তর-পূর্বের ছোট্ট রাজ্য সিকিম। অসীম নৈসর্গিক সৌন্দর্য তার। এই সিকিমে কিন্তু পদ্ম ফোটাতে পার না বিজেপি। মুখ থুবড়ে পড়েছে চামলিংয়ের দল। রেকর্ড ভোট পেয়ে ফের সরকারে ফিরছে সিকিম ক্রান্তি মোর্চা। আবারও মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রেম সিং তামাং।
সিকিম বিধানসভার নির্বাচন হয়েছিল লোকসভা ভোটের মধ্যে। রবিবার ছিল সেই ভোটের ফলাফল প্রকাশ। তাতে সিকিমের ৩২টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিতেই জয়ী হয়েছে এসকেএম। বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার সিকিমে সরকার গড়তে চলেছেন প্রেম সিং তামাং।

সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট মাত্র একটি আসন পেয়েছে। সায়ারি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে এসডিএফ প্রার্থী তেনজিং নোরবু লামথা। এদিকে সিকিম ক্রানিকারী মোর্চার এই বিপুল সাফল্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে সিকিম জুড়ে। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমসিং লামা জয়ী হয়েছেন ৭,০৪৪ ভোটে। রেহনক বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। তামাং পেয়েেছন ১০,০৯৪টি ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এসডিএফ প্রার্থী সোম নাথ পোংদয়াল পেয়েছেন ৩,০৫০টি ভোট।
২০১৯ সাল পর্যন্ত সিকিমে একছত্র রাজত্ব করেছে এসডিএফ। ২০১৯ সালে প্রথম ধাক্কা আসে সিকিম ক্রান্তিকারী মোর্চার কাছে। ২৫ বছরের এসডিএফের দুর্গে ফাটল ধরায় তামাংয়ের দল। সেই এসডিএফ মাত্র একটি আসন পেয়েছে এবারের বিধানসভা ভোটে। সেটাই অবাক করার মতো ঘটনা। এসডিএফ সুপ্রিমো পবন কুমার চামলিং পরিজিত হয়েছেন। তিনি মাত্র ৪৯৭৪টি ভোট পেয়েছেন।
বিজেপি এই রাজ্যে খাতা খুলতে পারেনি। সিকিমের বিজেপি সভাপতি দিল্লি রাম থাপা মাত্র ২,৬৬৮িট ভোট পেয়েছেন। সিকিমের তারকা প্রার্থী বাইচুং ভুটিয়ে এই নিয়ে ষষ্ঠবার পরাজিত হয়েছেন। প্রায় ১০ বার প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু কোনও ৬বারই জিততে পারেননি। বাইচুং ভুটিয়া পশ্চিমবঙ্গেও প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে।












Click it and Unblock the Notifications