স্পুটনিক লাইট: সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের ছাড়পত্র দিল কেন্দ্র
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রবিবার জানিয়েছেন, ডিসিজিআই অর্থাৎ ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া আপতকালীন ব্যবহারের জন্য একটি ডোজের স্পুটনিক লাইট করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে।

এটি হল ভারতে ছাড়পত্র পাওয়া নবম করোনা টিকা। এর ফলে করোনা মহামারীর বিরুদ্ধে ভারতের লড়াই আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে ডক্টর রেড্ডি ল্যাবরেটরিজের পক্ষ থেকে স্পুটনিক লাইট ভ্যাকসিনকে করোনা বুস্টার হিসেবে দেওয়ার জন্য ছাড়পত্রের আবেদন করা হয় ডিসিসিআইয়ের কাছে। রাশিয়ান সংস্থার সঙ্গে হাত মিলিয়ে স্পুটনিক ভি-র ক্লিনিক্যাল ট্রায়ালও করা হয় ভারতে।
গত বছরের এপ্রিলে ডিসিসিআই স্পুটনিক ভ্যাকসিনকে ভারতে আমদানি করে আপতকালীন সময় ব্যবহারের ছাড়পত্র দেয়। এবার একটি ডোজের ভ্যাকসিনও ভারতে ছাড়পত্র পেয়ে গেল।












Click it and Unblock the Notifications