Sikkim Assembly Election: মুখ্যমন্ত্রী পদে গড়েছিলেন রেকর্ড, ২ বিধানসভা কেন্দ্রই এবার খালি হাতে ফেরালো চামলিংকে
পবন কুমার চামলিং, ভারতের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী। ১৯৯৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিকিমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ২০১৯ সালে ভোটে তিনি জিতলেও তাঁর দল ক্ষমতাচ্যুত হয়। এবার কিন্তু বড় ধাক্কা খেলেন চামলিং। সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট প্রধান দুইটি আসন থেকে ভোটে লড়লেও একটিতেও জয় পেলেন না।
চামলিং প্রথমে পোকলোক-কামরাং আসনে পরাজিত হন। তিনি এই আসনে এসকেএম-এর ভোজ রাজ রাইয়ের কাছে ৩,০৬৩ ভোটের ব্যবধানে পরাজিত হন, দ্বিতীয় আসন নামচেবুং-এ তিনি প্রথম দিকের গণনায় পিছিয়ে ছিলেন। শেষ পর্যন্ত এই আসনেও ২২৫৬ ভোটের ব্যবধানে পরাজিত হন।

৭৪ বছর বয়সী চামলিং প্রাক্তন আমলা এবং এসকেএম মনোনীত প্রার্থী রাজু বাসনেটের মুখোমুখি হয়েছিলেন। পাশাপাশি দুই মহিলা প্রার্থী, পূজা শর্মা (বিজেপি) এবং সেভারিন রাই (সিএপি-সিকিম) নামচেবুং ভোটে লড়েন এখানে, ফলে বিধানসভা কেন্দ্রে একটি চতুর্ভুজ প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে।
সিকিমে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী প্রেম সিং তামায় জয়ী হয়েছেন রেনক কেন্দ্রে। সিকিমে জয়োল্লাস শুরু করে দিয়েছেন এসকেএম কর্মী সমর্থকরা। পার্টি অফিসের বাইরে বাজি পুড়িয়ে বিজয়োল্লাস, সিকিমে ম্যাজিক ফিগার ১৭। ২০১৯ সালের ভোটে ১৭-তে পৌঁছে প্রথমবার সিকিম দখল করে এসকেএম। শতাংশের হিসেবে বেশি ভোট পেয়েও ১৫টি আসন পেয়ে ক্ষমতচ্যুত হতে হয় এসডিএফকে।
পবন কুমারের দুটি কেন্দ্রে পরাজয় রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকার রেকর্ড এখনও রয়েছে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দখলে। তিনিও পরপর পাঁচবার সিকিমের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। তিনি ১৯৯৪-এর ১২ ডিসেম্বর থেকে ২০১৯-এর ২৭ মে, টানা ২৪ বছরের বেশি সময় রাজ্যের ক্ষমতায় ছিলেন।
২০১৯ সালে বিধায়ক পদে জিতেছিলেন, এবার বিধায়ক পদেও থাকতে পারলেন না। ফলে সিকিমের পাহাড়ী রাজনীতিতে ক্রমশ শেষ হচ্ছে চামলিং অধ্যায়।
ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ২০০০-এর ৫ মার্চ দায়িত্ব নেন। ২৩ বছর ১৩৮ দিন ধরে পদে রয়েছেন। জ্যোতি বসু ১৯৭৭-এর ২১ জুন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পদে ছিলেন ২০০০-এর ৫ নভেম্বর পর্যন্ত, ২৩ বছর ১৩৭ দিন। নবীন জ্যোতি বসুকে টপকে গিয়েছেন। এবার চামলিংকেও টপকাতে পারেন কিনা সেটার উত্তর পাওয়া যাবে ৪ জুনের পরই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications