তেহেলকা কাণ্ডে নয়া মোড়, ইস্তফা দিলেন সোমা চৌধুরি

তেহেলকা কাণ্ডে নয়া মোড়, ইস্তফা দিলেন সোমা চৌধুরি
নয়াদিল্লি, ২৮ নভেম্বর : অবশেষে তেহেলকার ম্যানেজিং এডিটর সোমা চৌধুরিও ইস্তফা দিলেন নিজের পদ থেকে। তেহেলকা যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত তরুণ তেজপালকে বাঁচানোর অভিযোগ উঠেছে সোমার উপর। এমনকী অভিযোগকারিনী মহিলা কর্তৃক যে মামলা করা হয়েছে তা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে সোমার বিরুদ্ধে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সোমা। বৃহস্পতিবার সকালেই ই-মেল মারফৎ নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন সোমা।

সকাল ৬টা নাগাদ ইস্তফার কথা ই-মেইল মারফৎ জানান সোমা

তেহেলকা কাণ্ডে ইতিমধ্য়েই গোয়া পুলিশ সোমাকে প্রায় সাড়ে ন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। "মহিলা সহকর্মীর কাছ থেকে অভিযোগ পেয়ে তৎক্ষণাত আমার যা করা উচিৎ বলে মনে হয়েছে আমি তাই করেছি" বলেও মন্তব্য করেন সোমা। এমনকী মিডিয়ার ঘাড়েও কিছুটা দায় চাপিয়েছেন তিনি। জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই যৌন নিগ্রহ প্রতিরোধ কমিটি তৈরির পক্রিয়া শুরু করে দেওয়া হয়। কিন্তু দু'দিনের মধ্যেই ঘটনাটিকে অর্ধ সত্যের উপর ভিত্তি করে ভেঙে মুচড়ে পরিবেশন করা হয়।

নিজের ইস্তফা নিয়ে সোমা বলেন, সংস্থার স্বাভাবির নিয়ম মেনেই ইস্তফার যাবতীয় প্রক্রিয়া সারবেন তিনি। এমন একটা দুঃসময়ে সংস্থা ছাড়ার পক্ষে তিনি নন। কিন্তু সংস্থায় থেকে যাওয়াটা তেহেলকার পক্ষে অনুকুল না প্রতিকূল হবে তা নিয়ে নিশ্চিত না হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত।

ইতিমধ্যেই তহেলকা ম্যাগাজিন থেকে ইস্তফা দিয়েছে একাধিক কর্মী। এদিকে তেহেলকার প্রাক্তন মুখ্যসম্পাদক তরুণ তেজপালের গ্রেফতারির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দেয় দিল্লি হাই কোর্ট। বুধবার এবিষয়ে শুনানি ছিল। কিন্তু আদালত পরবর্তী শুনানির দিন ২৯ নভেম্বর ধার্য করেছে। গোয়া পুলিশের সম্মুখীন হওয়ার জন্য আজ দুপুর ৩টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে তেজপালকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+