লাল কেল্লা বিস্ফোরণ তদন্তে চাঞ্চল্যকর তথ্য, অবৈধ পথে ২০ লক্ষ টাকা, সন্দেহভাজন চালকের নগদে সার কেনার প্রমাণ
লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থার সূত্র বলছে, বিস্ফোরক বোঝাই হুন্ডাই i20 গাড়ির চালক উমর মহম্মদ ওরফে উমর নবি অবৈধ আর্থিক চ্যানেলের মাধ্যমে পেয়েছিলেন মোট ২০ লক্ষ টাকা। সেই অর্থই নাকি বিস্ফোরণের প্রস্তুতিতে খরচ হয়েছিল।
সূত্রের দাবি, উমর নগদ টাকায় বিপুল পরিমাণ সার কিনেছিলেন হরিয়ানার নুহ এলাকার বাজার থেকে। ঠিক কোন উদ্দেশ্যে সেই সার সংগ্রহ করা হয়েছিল, তা নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে।

তদন্তে উঠে এসেছে, পুরো লেনদেনের পেছনে সক্রিয় ছিল একাধিক হাওলা ব্যবসায়ী। এদের কয়েকজনকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত সোমবার সন্ধ্যায় লালকেল্লার পাশে এক পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা সাদা i20 হঠাৎই বিস্ফোরিত হয়ে ছিটকে দেয় চারপাশের সবকিছু। আহত হন অন্তত ২০ জন। বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা আরও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
এর কয়েক ঘণ্টা আগেই গ্রেপ্তার হয়েছিল ৮ জন, যার মধ্যে ছিলেন ৩ জন চিকিৎসক। উদ্ধার হয়েছিল প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক। তদন্তে সামনে আসে হোয়াইট কলার জঙ্গি চক্র, যার যোগ রয়েছে জইশ ই মহম্মদ ও আনসার গজওয়াত উল হিন্দের সঙ্গে। চক্রটি সক্রিয় ছিল কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশ জুড়ে।
বিস্ফোরণের আগে গাড়িটির গতিবিধি খতিয়ে দেখছে
তদন্তকারীরা। লাল কেল্লা সংলগ্ন পার্কিং লটে বিস্ফোরণের তিন ঘণ্টা আগে কোন কোন গাড়ি ঢুকেছিল, তার বিস্তারিত তালিকা তৈরি করেছেন। মূলত দেখা হচ্ছে গাড়িটি পার্ক করার সময় উমর কারও সঙ্গে দেখা করেছিলেন কি না।
লাল কেল্লা মেট্রো স্টেশনের ভিতরের সিসিটিভি ফুটেজের সাহায্যে বিস্ফোরণের ঠিক আগের ও পরের মুহূর্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে। গাড়িটি সিগন্যাল কাছে থামার পর আশপাশে কারা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের মধ্যে চিকিৎসকরাও
উমরের পাশাপাশি আরও দুই প্রাক্তন চিকিৎসক মুজাম্মিল গণাই ও শাহিন সায়িদ কে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবারই যোগ রয়েছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সেখান থেকেই উদ্ধার হয়েছে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।
বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুই এফআইআর
ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দুটি এফআইআর দায়ের করেছে ক্রাইম ব্রাঞ্চ। ইউজিসি ও ন্যাকের রিপোর্টে উঠে এসেছে বড় ধরনের অনিয়মের চিত্র। এরপরই তদন্তের নির্দেশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications