Bihar Cyber Fraud: নেই কানাকড়ি, তবু অ্যাকাউন্ট থেকে উধাও লাখ লাখ টাকা!
Bihar Cyber Fraud: অ্যাকাউন্টে কানাকড়িই নেই। তবু লাখ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকরা (Cyber crime)। বিহারের (Bihar) ঘটনায় তাজ্জব পুলিশ। প্রতারণার শিকার বিহারের জামুই জেলার ঝাঝার (Jhajha) এক যুবক। মোবাইল ছিনতাইয়ের পর তার ব্য়াঙ্ক অ্য়াকাউন্টকে (Bank Account) কাজে লাগিয়ে প্রতারণা (Cyber Fraud) করা হয়েছে বলে অভিযোগ। ঝাঝা থানায় অভিযোগ দায়ের কমলেশ কুমার নামে প্রতারিত ওই যুবকের।
প্রতারণার শিকার হওয়া ওই যুবক জানান, বর্ধমানে (Barddhaman) গাড়িচালকের কাজ করেন তিনি। গত ৫ অগাস্ট বর্ধমান থেকে বিহারের ঝাঝায় বাড়ি ফিরছিলেন। হাওড়া থেকে রক্সৌলগামী মিথিলা এক্সপ্রেস ঝাঝা স্টেশনে পৌঁছতেই ২ থেকে ৩ জন দুষ্কৃতী তার মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। তড়িঘড়ি জিআরপির দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়ে ঘরে ফেরেন তিনি।

ঘটনার বেশ কয়েকদিন পর নতুন ফোন কেনেন কমলেশ। ব্য়াঙ্কের স্টেটমেন্টের মেসেজ ঢুকতেই চোখ কপালে যুবকের। ৪ সেপ্টেম্বর পর্যন্ত অ্য়াকাউন্ট থেকে প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার ৮০৩ টাকার লেনদেন করা হয় বলে অভিযোগ। প্রথমে ১ টাকা পাঠানোর পর সাইবার প্রতারকরা ওই বিপুল পরিমাণ অর্থের লেনদেন করে বলে অভিযোগ।
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের ঝাঝা শাখায় অ্য়াকাউন্ট রয়েছে প্রতারিত ওই যুবকের। যদিও অ্য়াকাউন্টে বেশি টাকা ছিল না বলেই দাবি তার। এদিকে মোবাইল চুরি যাওয়ার পর সিম কার্ডও ব্লক করে দেন ওই যুবক। কিন্তু তাতেও রেহাই হয়নি। মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত অ্য়াকাউন্টকে কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্য়ে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে দাবি।
একই মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্কড ছিল আধার নম্বরও। অপরাধীরা সেই সূত্র ধরেই ওই ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে জালিয়াতির সুযোগ নেয় বলে অনুমান পুলিশের। গোটা ঘটনা খতিয়ে দেখছেন ঝাঝা থানার পুলিশ (Jhajha police station) আধিকারিকরা। সঞ্জয় কুমার নামে এক আধিকারিক জানান, ঘটনায় বড়সড় সাইবার চক্রের যোগ থাকতে পারে। পুলিশের চোখে ধুলো দিতেই গরিবদের অ্য়াকাউন্টের তথ্য় হাতিয়ে সাইবার অপরাধীরা এভাবে লক্ষ লক্ষ টাকার লেনদেন করে থাকে বলে জানান তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications