সোনিয়াকে আইনি নোটিশ পাঠালেন শিবরাজ সিং

শিবরাজ সিং চৌহান
ভোপাল, ১৮ নভেম্বর: সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও তাঁর স্ত্রী সাধনা সিং। মানহানির কারণেই এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। অবিলম্বে ক্ষমা না চাইলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করারও হুমকি দেওয়া হয়েছে।

গত ১৩ নভেম্বর রাজ্যের প্রথম সারির সংবাদপত্রগুলিতে একটি বিজ্ঞাপন ছাপিয়েছিল মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটি। তাতে দু'টি ছায়ামূর্তির ছবি দেওয়া হয়েছিল। অভিযোগ, ওই ছায়ামূর্তি দু'টি যথাক্রমে শিবরাজ সিং চৌহান ও সাধনা সিংয়ের অনুরূপ। ওপরে লেখা ছিল, "মুখিয়া কে মুঁহ পর তালা, লালচি পরিবার নে মধ্যপ্রদেশ কো লুঠ ডালা" (প্রধানের মুখে তালা, লোভী পরিবার লুঠল মধ্যপ্রদেশকে)। পাশেই আর একটি লেখা ছিল এই মর্মে, "কিঁউ জরুরত পড়ি নোট গিননেওয়ালি মেশিন কি" (কেন টাকা গোনার মেশিনের দরকার হল)? এই বিজ্ঞাপনটি প্রকাশিত হতেই হইচই পড়ে যায়। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে শেষ পর্যন্ত নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন শিবরাজ সিং চৌহান।

সোনিয়ার পাশাপাশি মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটি ও তার সভাপতি কান্তিলাল ভুরিয়াকেও নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে, ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ১৫ দিনের মধ্যে কাগজে বিজ্ঞাপন দিতে হবে। নইলে ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা দাবি করে তিনি আদালতে মানহানির মামলা করবেন। শিবরাজের আইনজীবী শশাঙ্ক শেখর বলেছেন, কংগ্রেসের যাবতীয় সিদ্ধান্ত, কাজকর্ম সোনিয়া গান্ধীর অনুমোদন ছাড়া হয় না। এত বড় একটা বিজ্ঞাপন বেরিয়ে গেল, অথচ তিনি কিছু জানেন না, এটা তো হতে পারে না। তাই তাঁর নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মিথ্যা বিজ্ঞাপন ছাপানোর ফলে তাঁর মক্কেলের স্বচ্ছ ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+