কংগ্রেসের দাবি করা অনেক আসনে প্রার্থী উদ্ধব গোষ্ঠীর! মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাদিতে ফাটল চওড়া

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা বুধবার সতেরো আসনে প্রার্থী ঘোষণা করেছে। ঘোষিত আসনগুলির মধ্য এমন অনেক আসন রয়েছে, যেখানে কংগ্রেস প্রার্থী দিতে চেয়েছিল। এই আসনগুলির মধ্যে রয়েছে সাংলি ও মুম্বই দক্ষিণ মধ্য লোকসভা আসন। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা প্রার্থী তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতেও।

বুধবার ঘোষণা করা ১৭ টি আসনের তালিকায় উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা মুম্বই দক্ষিণ মধ্য আসন থেকে অনিল দেশাইয়ের নাম ঘোষণা করেছে। প্রসঙ্গত কংগ্রেস এই আসন থেকে বর্ষা গাইকোয়াড়কে প্রার্থী করতে চেয়েছিল।

uddhav thackeray

উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা বুলধানা থেকে নরেন্দ্র খেদেকর, ইয়াভাত-মাল ওয়াশিম থেকে সঞ্জয় দেশমুখ, মাভাল থেকে সংযোগ ওয়াঘেরে পাতিল, সাংলি থেকে চন্দ্রহার পাতিল, হিঙ্গোলি থেকে নাগেশ পাতিল, সম্ভাজিনগর থেকে চন্দ্রপান্ত খয়েরে, ধারশিব থেকে ওমরাজ নিম্বালকারকে টিকিট দেওয়া হয়েছে।

রায়গড় থেকে রাজাভাউ ভাজে, রায়গড় থেকে অন্তত গীতে, সিন্ধুদুর্গ রত্নাগিরি থেকে বিনয়ক রাউত, থানে থেকে রাজন ভাবরে, মুম্বই উত্তর-পূর্ব থেকে সঞ্জয় দিনা পাতিল, মুম্বই দক্ষিণ থেকে অরবিন্দ সাওয়ন্ত, মুম্বই উত্তর-পশ্চিম থেকে অমল কীর্তিকার এবং পারভানি থেকে সঞ্জয় যাদবকে প্রার্থী করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা।

দলের নেতা সঞ্জয় রাউত বলেছেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা ২২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিন সতেরোটি আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরে আরও পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল।

মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাদির অন্যতম শরিক এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর এখন তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। মহাবিকাশ আঘাদির অন্যতম শরিক কংগ্রেস এমন কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে শরিকদের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই।

যদিও মহাবিকাশ আঘাদির অপর সদস্য প্রকাশ আম্বেদকরের ভাঞ্চিত বহুজন আঘাদি জোটের পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। এদিনই তিনি দলের তরফে নয়টি লোকসভা আসন দাবি করে আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন।

প্রসঙ্গত সারা দেশ থেকে লোকসভায় উত্তর প্রদেশের ৮০ টি আসনের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ টি আসন রয়েছে মহারাষ্ট্রে। ১৯ এপ্রিল থেকে সেখানে পাঁচ দফায় নির্বাচন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+