শিবসেনা শিন্ডে গোষ্ঠীর সাংসদের আত্মীয়ের ফোন নিয়ে বিতর্ক! ফল প্রকাশ করা আদৌ উচিত হয়েছে কি কমিশনের?
মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা আসনের ফল নিয়ে যত বিতর্ক। একেতে শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা রবীন্দ্র ভাইকার ৪৮ ভোটে জয়, তার ওপরে ফোনের মাধ্যমে ইভিএম আনলক নিয়ে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অবশ্য নির্বাচন কমিশন সব অভিযোগ অস্বীকার করে বলেছে ইভিএম আনলক করার জন্য কোনও ওটিপির প্রয়োজন হয় না।
বিশেষজ্ঞরা প্রশ্ন করছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন কি পারত না, এই কেন্দ্রের ফল ঘোষণা বন্ধ রাখতে? যদিও এব্যাপারে নির্বাচন কমিশনের কোনও উত্তর পাওয়া যায়নি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্র উল্লেখ করা হয়েছিল, নির্বাচন কমিশনের অফিসার গৌরবের কাছে একটি মোবাইল ছিল, যা দিয়ে ভোট গণনার সময় ওটিপি তৈরি করা হয়। আর এই ফোনটি নাকি ব্যবহার করেছিলেন সাংসদে আত্মীয় পান্ডিলকার। যদিও নির্বাচন কমিশন ওই অভিযোগ অস্বীকার করে ওই সংবাদপত্র গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করেছে।
এই সময়ের মধ্যে একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা সাংসদ রবীন্দ্র ভাইকারের শ্যালকের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বই পুলিশ। লোকসভা নির্বাচনের গণনার দিন গোরেগাঁও নির্বাচন কেন্দ্রের ভিতরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে। ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। মুন্বই পুলিশ নির্বাচন কমিশন ছাড়াও মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী অনেক প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছিল। তার প্রেক্ষিতে মামলাটি নথিভুক্ত করা হয়।
মুম্বই পুলিশ শনিবার রবীন্দ্র ভাইকারের আত্মীয় মঙ্গেশ পান্ডিলকার এবং নির্বাচন কমিশনের আধিকারিক দীনেশ গুরভের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এফআইআরে বলা হয়েছে, নির্বাচন কমিশনের কর্মী দীনেশ গুরাভকে ডেটা সংকলনের জন্য মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। যার মাধ্যমে ডেটা এন্ট্রিল জন্য একটি ওটিপি তৈরি করা হয়েছিল। পুলিসের অভিযোগ, কল করা এবং রিসিভ করার জন্য একই ফোন ব্যবহার করতেন মঙ্গেশ পান্ডিলকর।
নির্বাচন কমিশনের আধিকারিক বন্দনা সূর্যবংশী বলেছেন, ইভিএম আনলক করতে কোনও ওটিপি লাগে না। ইভিএম কোনও ডিভাইসের সঙ্গে যুক্ত নয়। তিনি দাবি করেছেন, ইভিএম একটি স্বতন্ত্র ব্যবস্থা। তিনি আরও বলেছেন, গৌরবের কাছে থাকা মোবাইলটি তাঁর নিজের। এব্যাপারে পুলিশের তদন্তের পরে অভ্যন্তরীণ কোনও তদন্ত করা হবে কিনা, সেব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেছেন আদালতের নির্দেশ ছাড়া পুলিশকেও সিসিটিভি ফুটেজ দেওয়া যায় না। তিনি বলেছেন ইভিএম হ্যাক করা যায় না।
বিরোধী নেতারা এই ঘটনায় নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন। এসপি সুপ্রিমো অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, প্রযুক্তিগত সমস্যার জন্য যদি কোনও সমস্যা হয়, তাহলে এটি (ইভিএম) বন্ধ করা উচিত। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দিশে ইভিএমের অনিয়মের কথা উঠে আসছে। এছাড়াও নাম করা প্রযুক্তি বিশেষজ্ঞরাও ইভিএমে কারচুপির কথা বলছেন। সেই সময় ইভিএম নিয়ে বিজেপির এত জেদ কেন, সেই প্রশ্ন তুলেছেন অখিলেশ।
বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যার দাবি করা হয়েছে। কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারতে ইভিএম হল ব্ল্যাকবক্স। কাউকে সেগুলি পরীক্ষা করা অনুমতি দেওয়া হয় না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications