সাভারকারের সমালোচনা: রাহুলের মন্তব্য মোটেই ভালো চোখে দেখছেন না Uddhav Thackeray-রা
সাভারকার নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য মহাবিকাশ আগারির জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর এহেন মন্তব্য নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। আজ শুক্রবার এক সাংবাদিক ব
সাভারকার নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য মহাবিকাশ আগারির জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর এহেন মন্তব্য নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। আজ শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বীর সাভারকারকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য মহাবিকাশ আগারির জোটে চিড় ধরাতে পারে।

তবে কি এই জোট ভেঙে যেতে পারে? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে অন্তত রাহুল গান্ধীর মন্তব্যে। আর এই প্রশ্ন সঞ্জয় রাউতকে করা হলে তিনি বলেন, জোট ভাংবে না। তবে একটা তিক্ততা তো তৈরি হবেই। যা জোটের ক্ষেত্রে কু প্রভাব ফেলতে পারে বলে মত সেনা মুখপাত্রের।
গত মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ব্রিটিশরা জমি দিতে চাইলেও তা ফিরিয়ে দিয়েছিলেন বীরশা মুন্ডা। এমনকি মৃত্যু বরণ পর্যন্ত করেছিলেন। কংগ্রেস তাঁকেই আদর্শ বলে মনে করে বলেও মন্তব্য করেন রাহুল। তিনি আরও বলেন, বিজেপি এবং আরএসএসের কাছে আদর্শ হলেন সেই সাভারকার যিনি ব্রিটিশদের কাছে আত্মসম্পরন করেছিলেন।
রাহুলের এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক। যদিও সঞ্জয় রাউত মনে করেন, রাহুল গান্ধীর সাভারকারের প্রসঙ্গ টেনে বিতর্ক বাড়ানোর কোনও প্রয়োজনীয়তা ছিল না।
শিবসেনা নেতার দাবি, ভারত জুড়ে যাত্রার লক্ষ্য হল ঘৃণাকে ত্যাগ করা। পাশাপাশি মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের বিরুদ্ধে আওয়াজ তোলা। আর সেই কাজটা রাহুল গান্ধী ভালো ভাবে করেছেন বলেই মনে করছেন সঞ্জয় রাউত। তবে সাভারকার ইস্যু রাহুল গান্ধী এড়িয়ে যেতে পারতেন বলেই মত তাঁর। রাউত বলেন, সাভারকার শিবসেনার নায়ক। দলের সুপ্রিমো উদ্ভব ঠাকরেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাভারকারের উপর বিশ্বাস অটুট থাকবে।
শুধু তাই নয়, রাহুল গান্ধীর মন্তব্যের সঙ্গে একমত যে শিবসেনা নয় তাও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দু মতাদর্শকে অপমান করার জন্য সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর অভিযোগ দায়ের করেন।
যদিও এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।রঞ্জিত সাভারকর বলেন, মহারাষ্ট্রে কংগ্রেস প্রধান নানা প্যাটেলের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করা উচিত।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications