'শুধু হিটলারের কায়দায় গ্যাস চেম্বার তৈরিই বাকি রয়েছে', মোদী সরকারকে তোপ সেনার
একাধিক ইস্যুতে রীতিমত কোনঠাসা মোদী সরকার। সম্প্রতি অগ্নিবীর নিয়ে নতুন করে অস্বস্তি বাড়ছে। দেশে'র বিভিন্ন অংশে অশান্তির খবর। এই অবস্থায় মোদী সরকারকে একহাত নিচ্ছে বিরোধীরা। এবার সে পথে হেঁটেই মোদী সরকারকে তীব্র আক্রমণ শিব
Shivsena Attacks BJP: একাধিক ইস্যুতে রীতিমত কোনঠাসা মোদী সরকার। সম্প্রতি অগ্নিবীর নিয়ে নতুন করে অস্বস্তি বাড়ছে। দেশে'র বিভিন্ন অংশে অশান্তির খবর। এই অবস্থায় মোদী সরকারকে একহাত নিচ্ছে বিরোধীরা। এবার সে পথে হেঁটেই মোদী সরকারকে তীব্র আক্রমণ শিবসেনারও।

তাঁদের দাবি, বিজেপি কেবল পন্ডিত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মতো প্রয়াত কংগ্রেস নেতাদের স্মৃতিই মুছে ফেলতে চায় না, নেহেরু-গান্ধী'র সম্ভাবনাকেও "ধ্বংস" করতে চায়।
শুধু তাই নয়, ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে ম্যারাথন জেরা নিয়েও মোদী সরকারের তীব্র সমালোচনা করেছে সেনা। শিবসেনা'র মুখপাত্র সামনাতে এই বিষয়ে কার্যত প্রশ্ন তোলা হয়েছে। সামনায় বলা হয়েছে, রাহুল গান্ধীকে জেরা করে বিজেপি দেখাতে চায় যে যত শক্তিশালীই হোক না কেন, তারা যে কাউকেই ধরতে পারে। সামনা এটাকে ক্ষমতার দাম্ভিকতা বলে অভিহিত করেছে। শুধু তাই নয়, এই দাম্ভিকতাই পতনের মুল কারণ হবে বলেও প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পিটিআইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সামনাতে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর সময়ের সমস্ত স্মৃতি বিজেপি মুছে দেওয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়েছে। আজ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী রয়েছেন। আগামিদিনে যে কেউ আসতে পারে। কিন্তু বিজেপি বিরোধীদের শেষ করতে উদ্যত হয়েছে বলে দাবি শিবসেনার মুখপাত্রতে।
আর এই বিষয়ে আলোচনা করতে গিয়েই সামনায় দাবি করা হয়েছে যে, সরকারের কাছে হিটলারের কায়দায় বিরোধীদের নির্মূল করার জন্য এখন শুধু বিষাক্ত গ্যাস চেম্বার তৈরিরই অভাব রয়েছে।
বিজেপি সরকারকে কার্যত তুলোধোনা করে একাধিক বিষয়কে উল্লেখ করা হয়েছে শিবসেনার মুখপাত্র সামনার সম্পাদকীয়তে। বলা হয়েছে, শিবসেনা, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বিরোধী সমস্ত শক্তিই এখন ইডির র্যাডারে রয়েছে।
কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কখনই কোনও বিজেপি নেতার বাড়ি বা কোথাও তল্লশি চালায়নি। সামনায় এই বিষয়ে আরও দাবি করা হয়েছে, ইডি'র কাজ শুধু অনিল দেশমুখ, নবাব মালিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনিল পরব, সঞ্জয় রাউতের মতো নেতার বিরুদ্ধে মামলা সাজাতে হবে।
বলে রাখা প্রয়োজন, ন্যাশনাল হেরাল্ড মামলায় গত সোমবার থেকে লাগাতার ত্রিশ ঘন্টা জেরা করেছে। আগামী সোমবার ফের একবার জেরা করা হবে। এই অবস্থায় সামনায় এই পোস্ট এডিট খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications