শিরডি সাইবাবার মন্দির খোলা থাকছে, বন্ধ হচ্ছে না, জানাল মন্দির কর্তৃপক্ষ
বিশ্বখ্যাত শিরডি সাইবাবার মন্দির রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সাইবাবার জন্মস্থান নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। যদিও ১০২ বছর শিরডিতে থাকার পর এখানেই সমাধি নিয়েছিলেন সাইবাবা।

রবিবার থেকে মন্দির বন্ধের গুজবকে উড়িয়ে দিয়ে মন্দির পরিচালনা কমিটির শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে মন্দির খোলা থাকবে এবং সব সুবিধাই পাওয়া যাবে। শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট শিরডির সিইও দীপক মুগলিকর বলেন, 'মন্দির যেমন খোলা থাকে তেমনই থাকবে, পুজা ও সব রীতি পালন করা হবে, ভক্তরা সাইবাবার দর্শনে আসতে পারবেন, প্রসাদালয় দেওয়া হবে এবং তীর্থযাত্রীদের থাকার সুবিধা ইত্যাদি সবই স্বাভাবিক হিসাবে চলবে।’ শিরডি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পারবনির পাথরি গ্রামকে ১৯ দশকের সাইবাবার জন্মস্থান হিসাবে মান্যতা দেন। মুখ্যমন্ত্রী পাথরি গ্রামের উন্নয়ন ও তীর্থযাত্রীদের আকর্ষণ করার জন্য বিশেষ ১০০ কোটি টাকা বরাদ্দ করার কথাও ঘোষণা করেন। মুগলিকর জানান, মন্দির প্রশাসন কিছু ব্যক্তি কর্তৃক পরিকল্পিত শিরডি বন্ধ সম্পর্কে কোনও সরকারী বিবৃতি দেয়নি।
শিরডির ২৪টি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রত্যাহার না করলে তাঁরা বৃহত্তর বন্ধ ডাকবে। উদ্ধব ঠাকরের এই ঘোষণাই এখন বিজেপির কাছে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিজেপির সাংসদ সুজয় ভিখে–পাটিল হুমকি দিয়েছেন তিনি এ বিষয় নিয়ে আইনি লড়াই লড়বেন। সাংসদ বলেন, 'এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিতর্ক হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই কেন পাথরি সাইবাবার জন্মস্থান বলে দাবি উঠেছে? শিরডিবাসী আইনি লড়াইয়ে যাবে।’ এর পাশাপাশি এনসিপি নেতা দুরানি আবদুল্লা খান মন্দির বন্ধের বিষয়টিকে অস্বীকার করে দাবি করেছেন যে, 'পাথরিতে অনেক ঐতিহাসিক প্রমাণ রয়েছে যা দাবি করে যে এটাই সাইবাবার জন্মস্থান।’ খান বলেন, 'পাথরি হল সাইবাবার জন্মভূমি এবং শিরডি হল কর্মভূমি। উভয় স্থানই তাঁর সমস্ত ভক্তের জন্য সমান তাৎপর্যপূর্ণ।’ তিনি জানান, শিরডিবাসী বিশেষ তহবিল নিয়ে উদ্বিগ্ন নন, তাঁদের আপত্তি পাথরিকে সাইবাবার জন্মভূমি মান্যতা দেওয়ায়।
পাথরিতে 'শ্রী সাই জন্মস্থান মন্দির’ রয়েছে, যেখানে প্রচুর সংখ্যক ভক্তকে আকর্ষণ করে এবং এই সপ্তাহেও বহু ভক্ত এই মন্দিরে সাইবাবার দর্শনে এসেছিলেন।












Click it and Unblock the Notifications