বেঁচে আছেন শিনা! ইন্দ্রানীর নয়া দাবিতে শুনানি ৩ মার্চ

বেঁচে আছেন শিনা! ইন্দ্রানীর নয়া দাবীতে শুনানি ৩ মার্চ

ফের ঘনীভূত হচ্ছে শিনা বোরা হত্যাকাণ্ডের রহস্য। সমস্ত কাণ্ড আবারও আরও জটিল হচ্ছে। দৃশ্যপট যেন বদলে যাচ্ছে সিনেমার গল্পের মতো। সম্প্রতি ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের দাবি করেন শিনা বেঁচে আছেন। এই আবেদনের ভিত্তিতে জবাব দাখিল করেছে আদালত। ৩ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে।

বেঁচে আছেন শিনা! ইন্দ্রানীর নয়া দাবীতে শুনানি ৩ মার্চ

ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের দাবি করেন শিনা জীবিত এবং রয়েছে ভারতেই। এমনই এক চিঠি লিখে সিবিআইকে দেয় নিজের মেয়ের হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, যাকে খুন করার জন্য এতদিন তিনি জেলে রয়েছেন, তিনি আসলে জীবিতই আছেন। দারুন ভাবে বেঁচেবর্তে আছেন কাশ্মীরে। এমনই অবাক করা দাবি করেছেন ইন্দ্রাণী।

সূত্রের খবর, ইন্দ্রাণী সিবিআইয়ের ডিরেক্টরকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি দাবি করেন, 'কিছুদিন আগে জেলে এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। ওই মহিলা তাঁকে জানিয়েছেন, যে শিনা বোরাকে তিনি কাশ্মীরে দেখেছেন। তাই সিবিআইয়ের কাছে ইন্দ্রাণীর অনুরোধ, তাঁরা যেন কাশ্মীরে গিয়ে শিনার জন্য তল্লাশি শুরু করেন। শিনা বোরা জীবিত আছেন'। চিঠির পাশাপাশি বিশেষ সিবিআই আদালতে একটি আর্জিও জানান ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

শুক্রবার সুপ্রিম কোর্ট শিনা বোরা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইন্দ্রাণীর জামিনের আবেদন শুনতে রাজি হয়েছে বলে জানা গিয়েছে। সিবিআইয়ের কাছে এই কাণ্ড ও দাবী নিয়ে জবাবও চেয়েছে। বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের সিঙ্গেল বেঞ্চ ইন্দ্রাণীর দায়ের করা আবেদনের ভিত্তিতে সিবিআইকে নোটিশ জারি করে। শীর্ষ আদালত জানিয়েছে, দুই সপ্তাহ পরে আবেদনটি গ্রহণ করা হবে।

২০১২ সাল। আজ থেকে প্রায় বছর দশেক আগে গোটা দেশে সাড়া ফেলেছিল শিনা বোরা হত্যাকাণ্ড। খবরে জানা যায় ওই বছর ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ২৫ বছরের যুবতী শিনাকে। শিনা ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গী সিদ্ধার্থ দাসের মেয়ে। অভিযোগ ওঠে প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও চালক শ্যাম রাইয়ের সাহায্যে রায়গড়ের জঙ্গলে মেয়ে শিনার দেহ পুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয় ইন্দ্রাণী৷ তারপর প্রায় এক দশক পর এই নয়া দাবী এবং শিনা হত্যাকাণ্ডের প্লট পট পরিবর্তন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+