Delhi Mayor Election: ১০ বছরে প্রথমবার মহিলা মেয়র দিল্লিতে, জনতার জয়, বলল আপ
নয়া মেয়র পেল দিল্লি পুর-নিগম! বড় জয় আম আদমি পার্টি'র মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়ের। জানা যাচ্ছে, ভোটাভুটিতে শেলি ১৫০ টি ভোট পান।
MCD Mayor Election 2023: নয়া মেয়র পেল দিল্লি পুর-নিগম! বড় জয় আম আদমি পার্টি'র মেয়র পদপ্রার্থী শেলি ওবেরয়ের। জানা যাচ্ছে, ভোটাভুটিতে শেলি ১৫০ টি ভোট পান। অন্যদিকে বিজেপির মেয়র পদ প্রার্থী রেখা গুপ্তা ১১৬টি ভোট পেয়েছেন বলে জানা যাচ্ছে।
মেয়র নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পুনর্গণনার পর জানিয়ে দেন ৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শেলি। আর এরপরেই খুশির মুডে দেখা যায় অন্যান্য আপ নেতৃত্বকে।
তবে ভোটে জেতার পরেই সাংবিধানিক ভাবে কাজ করার কথা জানিয়েছেন শেলি।

প্যাটেল নগর বিধানসভার ওয়ার্ড নম্বর ৮৬ থেকে কাউন্সিলার
শেলি ওবেরয় দিল্লির প্যাটেল নগর বিধানসভার ওয়ার্ড নম্বর ৮৬ থেকে কাউন্সিলার। মাত্র ৩৯ বছর বয়সী শেলি একজন প্রফেসর। পিএইডি করেছেন। প্রথমবার দিল্লি পুর নিগমে ভোটে আম আদমির হয়ে ভোটের ময়দানে নামে শেলি ওবেরয়। ২৬৯ টি ভোটে জয় পেয়েছিলেন। বিজেপির দিপালী কাপুরকে হারিয়েছিলেন তিনি। এরপরেই মেয়র পদপ্রার্থী হিসাবে আপ সুপ্রিমো শেলি ওবেরয়ের নাম ঘোষণা করে। একাধিক জটিলতায় তা আটকে যায়।

গুন্ডারা হেরে গেছে
আপ নেত্রী শেলির জয়ের পরেই উচ্ছ্বসিত আপ নেতা-কর্মীরা। পুর-নিগমের মধ্যেই কার্যত উৎসবে মেতে ওঠেন অন্যান্য জয়ী কাউন্সিলাররা। শুভেচ্ছা বার্তায় ভরে না শেলি। তবে এই জয়ের পরেই বিজেপিকে কটাক্ষ করে টুইট করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণিশ শিশোদিয়া। তিনি তাঁর টুইটে লিখেছেন, গুন্ডারা হেরে গেছে। জনতা জিতে গেছে। বলে রাখা প্রয়োজন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই মেয়র নির্বাচন হলেও শেষ বেলায় খেলা ঘুরিয়ে দিতে পারে বিজেপি! এমন একটা আশঙ্কা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিশ্চিত ছিনিয়ে নেন শেলি।

২৫০ টি আসনে ভোট হয় গতবছরে
গত বছর ডিসেম্বর মাসে দিল্লি পুর নিগমের ২৫০টি আসনে ভোট হয়। আম আদমি পার্টি ২৫০টি আসনের মধ্যে ১৩৪টি আসনে জিতেছিল। যেখানে ভারতীয় জনতা পার্টি ১০৪টি আসন পায়। আর এরপরেই দীর্ঘ ১০ বছর পর দিল্লি হাতছাড়া হয় বিজেপির। আর এরপরেই মেয়র পদপ্রার্থী নির্বাচনের জন্যে দিন ধার্য করা হয়। আর তা ঘিরে একেবারে ধন্ধুমার বেঁধে যায়। একবার নয়, একাধিকবার এই নির্বাচন ঘিরে সমস্যা তৈরি হয়। সম্প্রতি শেলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবং সেখানে শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, ২৪ ঘন্টার মধ্যে ভোটাভুটির জন্যে নির্দেশ দেয় আদালত। আর এরপরেই এই ভোট হয় এদিন। এবং কার্যত দীর্ঘদিন পর মেয়র পেল দিল্লির মানুষ।
I assure you all that I will run this House in a constitutional manner. I expect you all will maintain the dignity of the House and cooperate in its smooth functioning: Delhi Mayor Shelly Oberoi pic.twitter.com/Hiu9a6wmyf
— ANI (@ANI) February 22, 2023
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications