সন্তানকে কোলে নিয়ে, লাঠি হাতেই চলছে নিজের ডিউটি, RPF মা-কে কুর্নিশ নেটিজেনদের
কথায় আছে, একজন মা পারে না এমন কোনও কাজ নেই। নিজের সন্তানের জন্যে সে সব কিছু করতে পারে। তেমনই এক নির্দশন দেখা গেল নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে।
নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে কর্তব্যরত নয়াদিল্লি রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (RPSF)-এর মহিলা কনস্টেবল রীনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তিনি তার এক বছরের সন্তানকে কোলে নিয়ে ভিড় সামলাচ্ছেন, এমন একটি দৃশ্য নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

RPF-এর অফিসিয়াল X-হ্যান্ডেল পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রীনা এক হাতে লাঠি ধরে কর্তব্য পালন করছেন, আর তার সন্তান তার বুকে ঘুমিয়ে আছে। RPF ভিডিওটি শেয়ার করে লিখেছে, "তিনি সেবা করেন, লালন-পালন করেন, তিনি সবকিছু করেন। একজন মা, একজন যোদ্ধা, মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে অবিরত। 16BN/RPSF-এর কনস্টেবল রীনা তার সন্তানকে বহন করার সময় দায়িত্ব পালন করতে কিন্তু ভুলে যাননি"।
- এখন প্রশ্ন হচ্ছে কেন সন্তানকে সঙ্গে নিয়ে কাজে এলেন রীনা?
নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে সাম্প্রতিক পদপিষ্টের ঘটনার পর রীনাকে ছুটি থেকে ফিরে আসতে বলা হয়। তাঁর ছুটি মাঝপথেই বাতিল করে দেওয়া হয়। এদিকে তার স্বামী একজন CRPF কনস্টেবল এবং জম্মু ও কাশ্মীরে কর্মরত। শ্বশুরবাড়িতে কেউ বেঁচে নেই, তাই শিশুকে দেখাশোনা করার মতো আর কেউ ছিল না। তিনি একজন কেয়ারটেকারের সন্ধান চালাচ্ছেন, যে তাঁর সন্তানকে দেখভাল করবে। কিন্তু যতদিন না সে ঠিকঠাক লোক পায়, ঠিক ততদিন পর্যন্ত সন্তানকে নিয়েই কর্তব্য পালন করতে হচ্ছে রীনাকে।
She serves, she nurtures, she does it all—
— RPF INDIA (@RPF_INDIA) February 17, 2025
A mother, a warrior, standing tall…
Constable Reena from 16BN/RPSF performing her duties while carrying her child, representing the countless mothers who balance the call of duty with motherhood every day.#NariShakti #HeroesInUniform… pic.twitter.com/enzaw0iDYo
এপ্রসঙ্গে রীনা জানিয়েছেন, "আমি যা করতে হবে, তা করব। এটা আমার জন্য একটা স্বাভাবিক রুটিন। আমি শুধু এইটুকু দিকে খেয়াল রাখি যে বাচ্চাটা যেন আঘাত না পায়। আমি একজন আয়া বা কেয়ারটেকার খুঁজছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার সন্তানের জন্যে আমার যা করার আমি তাই করব"।
রীনা জানিয়েছেন, ডিউটি চলাকালীন তিনি, শিশুর জন্য ঘরে তৈরি খাবার (ডালিয়া সুজি) সঙ্গে রাখেন। এছাড়াও, কম্বল, ন্যাপি এবং দুধও নিজের সঙ্গে বহন করেন।
রীনার এই সত্ত্বা দেখে অনেকেই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। রীনাকে "আসল জীবন যোদ্ধা" বলে প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন, কর্মজীবী মায়েদের জন্য আরও সহায়ক ব্যবস্থা প্রয়োজন। তবে এই সব কিছুর মধ্যে নিজের সন্তানকে সঙ্গে নিয়েই দৈনন্দিন জীবনের জীবনযুদ্ধ লড়ছেন রীনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications