বিরোধী ঐক্যে শান, আগামী সপ্তাহেই বড় বৈঠকে বসছেন সোনিয়া-মমতা-উদ্ধব-স্ট্যালিনেরা
বিরোধী ঐক্যে শান, আগামী সপ্তাহেই বড় বৈঠকে বসছেন সোনিয়া-মমতা-উদ্ধব-স্ট্যালিনেরা
চব্বিশের লোকসভা ভোটের ঘুঁটি সাজাতে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিরোধী শিবির। ক্রমশ শক্তিশালী হচ্ছে বিরোধী জোট। গত মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লিতে এসে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন। এবার ফের সেপ্টেম্বরে নৈশভোজের তোড়জোড় চলছে বলে জানা যাচ্ছে। যদিও তার আগে ২০ অগাস্ট একটি বিশেষ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেখানেও আমন্ত্রণ জানানো হয়েছে একাদিক অবিজেপি নেতাদের।

কারা কারা থাকতে পারেন বৈঠকে
সূত্রের খবর, ২০ অগাস্টের বৈঠকে মমতা ছাড়াও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, ডিমকে প্রধান এমকে স্ট্যালিন, জেএমএম সভাপতি হেমন্ত সোরেন সহ বিরোধী শিবিরের একাধিক নেতা উপস্থিত থাকছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই বৈঠকের পরেই বিরোধী দলের নেতাদের নিয়ে দিল্লিতে মধ্যাহ্নভোজ অথবা নৈশভোজের আয়োজন করতে পারেন সোনিয়া। তবে তা হতে হতে সেপ্টেম্বরের শুরু হয়ে যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।

বিরোধী ঐক্যে শান
প্রসঙ্গত উল্লেখ্য, কৃষি বিল হোক বা পেগাসাস বাদল অধিবেশনে সংসদে বিরোধীরা নিজেদের মধ্যে ব্যাপক ঐক্য দেখিয়েছে। যার জেরে অনেকটাই কোণঠাসা হয়েছে ভারত। এমতাবস্থায় বিরোধী ঐক্যকে আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই বৈঠখ থেকেই কোনও গোপন পরিকল্পনা হতে পারে বলেও শোনা যাচ্ছে। এদিকে জোট নিয়ে সাবর আগে প্রস্তাব রাখতে দেখা য়ায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে।

প্রশান্ত কিশোরকে দূত হিসাবে পাঠিয়ে শুরু থেকেই বার্তা মমতার
এমনকী এনসিপি প্রধান হোক বা কংগ্রেসের দরবার, প্রশান্ত কিশোরকে দূত হিসাবে পাঠিয়ে নিজের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছেন মমতা।পরবর্তীতে কংগ্রেসের উদ্যোগেই ক্রমেই শক্ত হচ্ছে জোটের ভীত। এদিকে গতকালই বিরোধী দলগুলি কংগ্রেসের রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠক করেন বলেও জানায়। ওই বৈঠকেও কেন্দ্রকে তীব্র ভাষায় তুলোধনা করেন কংগ্রেস নেতাস রাহুল গান্ধী।

আমন্ত্রণ এনসিপি প্রধানকেও
এদিকে মমতার সাম্প্রতিক দিল্লি সফরের পর থেকেই জোট নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল দেশের রাজ্য-রাজনীতিকে। এবার তাঁকেই মধ্যমনি করে হতে চলেছে এই বৈঠক। বৈঠকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো এনসিপি প্রধান শরদ পাওয়ার। এমতাবস্থায় চব্বিশের লোকসভা ভোটে পদ্ম শিবিরকে ক্ষমতাচ্যুত করতে যে বিরোধীরা কোনও খামতি রাখতে চাইছে না তা তাদের বর্তমান সমীকরণেই স্পষ্ট। যদি আসন্ন বৈঠকে বিরোধী জোটের রাস্তা কতটা প্রশস্ত হয়, আর ঠিক গোপন পরিকল্পনা নেওয়া হয় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।












Click it and Unblock the Notifications