sharad pawar: শরদ পাওয়ারকে নয়া পরিচয় দিল নির্বাচন কমিশন! জানেন কী নাম পেলেন

sharad pawar: পরিচয় পেলেন শরদ পাওয়ার! 'ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদচন্দ্র পাওয়ার' (Nationalist Congress Party Sharadchandra Pawar) নাম এখন থেকে পরিচিত হবে শরদ পাওয়ার গোষ্ঠী (Sharad Pawar Faction)। বুধবার সন্ধ্যার মধ্যেই তিনটি নাম শরদ পাওয়ার গোষ্ঠীকে জমা দেওয়ার কথা বলেছিল নির্বাচন কমিশন (Elections Commission)।

সেই মতো তিনটি নাম কমিশনে পাঠানো হয়। প্রথম নাম ছিল ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি এস, দ্বিতীয় নাম ছিল ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ার এবং তৃতীয় নাম ছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদচন্দ্র পাওয়ার।

sharad pawar

কমিশনের তরফে তৃতীয় নামেই শিলমোহর দেওয়া হয়েছে। এই নাম নিয়েই আগামী লোকসভা কিংবা রাজ্য সভার ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শরদ পাওয়ারকে। অন্যদিকে নির্বাচনী প্রতীক হিসাবে তিনটি চিহ্নের কথা বলা হয়েছিল। যার মধ্যে ছিল 'কাপ-প্লেট','সূর্যমুখী ফুল' এবং 'উদীয়মান সূর্য'। যদিও নির্বাচন কমিশন প্রথম চিহ্নকে বেঁছে নিয়েছে।

বিজেপিতে যোগ দিয়েছেন ভাইপো অজিত পাওয়ার। তিনি এখন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কাকা অর্থাৎ শরদ পাওয়ারের সঙ্গ ছেড়ে বহু বিধায়কই এখনই অজিতের সঙ্গে। যা নিয়ে চরমে ওঠে কোন্দল।

পার্টি সিম্বল কার দখলে থাকবে তা নিয়ে কাকা-ভাইপোর সংঘাত ব্যাপক আকার নেয়। পুরো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কমিশন। সমস্ত কিছু খতিয়ে দেখে ভাইপো অজিত পওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই আসল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি হিসেবে মান্যতা দেয় নির্বাচন কমিশন।

এমনকী প্রতীক ব্যবহারেরও সবুজ সঙ্কেত দেওয়া হয়। অজিত পাওয়ার সঙ্গে এই মুহূর্তে সবথেকে বিধায়ক রয়েছে। আর সেই কারণেই অজিত পাওয়ারের কাছেই আসল এনসিপির নাম এবং প্রতীক গেল। কমিশনের এই ঘোষণার পরেই কার্যত আনন্দ ফেটে পড়েন অজিত পাওয়ার গোষ্ঠীর সঙ্গে থাকা নেতা-কর্মীরা।

বলে রাখা প্রয়োজন, এর আগে শিবনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের শিবিরের মধ্যে সংঘাত দেখেছিল মহারাষ্ট্রের মানুষ। এমনকি শিবসেনা নাম এবং সিম্বল কার হাতে থাকবে তা নিয়েও চলে সংঘাত। একই ভাবে নির্বাচন কমিশনের নির্দেশে ঠাকরের তৈরি দলের চিহ্ন এবং নাম গিয়েছে একনাথ শিন্ডের কাছে। যদিও কমিশনেরর নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়। কিন্ত্যু নির্বাচন কমিশনের সিদ্ধান্তকেই মান্যতা দেয় আদালত।

বলে রাখা প্রয়োজন, সোনিয়া গান্ধীর সঙ্গে মনমালিন্যে কংগ্রেস ছাড়েন শরদ পাওয়ার। তৈরি করেন এনসিপি অর্থাৎ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। তিলে তিলে নিজের হাতে গড়া দলকে মহারাষ্ট্রের বুকে দাঁড় করান। কিন্ত্য শেষ রক্ষা করতে পারলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+